খেলা

পিএসএলের অভিষেকে আলো কাড়লেন বাংলার রিশাদ হোসেন

  • 5:14 pm - April 14, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের অভিষেকে আলো ছড়ালেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগের ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। টানা বোলিং স্পেলে ১০টি ডট বল খেলান বাংলাদেশের লেগ স্পিনার। অভিষেকে উজ্জ্বল পারফরম‌্যান্স কেড়ে নিয়েছেন সবার নজর। জিতেছে তার দল লাহোরও।

রাওয়ালপিণ্ডিতে আগে ব‌্যাটিংয়ে নেমে লাহোর ২১৯ রান করে। জবাব দিতে নেমে ১৪০ রানে গুটিয়ে যায় কোয়েটা। ৭৯ রানের বিশাল ব‌্যবধানে জয় পায় লাহোর।

দেশের বাইরে এর আগে বিগ ব্যাশ, জিম আফ্রো টি-টোয়েন্টি এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। কিন্তু নানা কারণে খেলার সুযোগ মেলেনি তার। এবার পিএসএলে তাকে পুরো আসর খেলার জন‌্য অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।

লেগ স্পিনার লাহোরের হয়ে কতটা গুরুত্বপূর্ণ তা প্রথম ম‌্যাচে বুঝিয়ে দিয়েছেন। রিশাদ যখন বোলিংয়ে আসেন তখন পরিস্থিতি অনুকূলে ছিল। বিশাল লক্ষ‌্য তাড়া করতে নেমে ৬ ওভারে ৫৪ রান তুলতে ৪ উইকেট হারায় কোয়েটা।
সপ্তম ওভারে বোলিং করতে এসে নিজের প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। হজম করেননি কোনো বাউন্ডারি। দ্বিতীয় ওভারে বাউন্ডারি হজমের সঙ্গে উইকেটেরও স্বাদ পান। তার চতুর্থ বলে ছক্কা মারেন রাইলি রুশো। পরের বল কুইকার মারেন রিশাদ। তাতে উইকেট হারান রুশো। বিপজ্জনক এই ব‌্যাটসম‌্যানকে ফিরিয়ে রিশাদ দলের জয়ের পথ মসৃণ করেন।

২২ বছর বয়সী বোলার তৃতীয় ওভারে দেন ৯ রান। চতুর্থ ওভারে পান জোড়া সাফল‌্য। মোহাম্মদ আমিরকে বোল্ড করার পর আবরার আহমেদকে ডিপ স্কয়ার লেগে তালুবন্দি করান। তাতে ৩১ রানে রিশাদের প্রাপ্তি ৩ উইকেট। এর আগে শেষ দিকে ব‌্যাটিংয়ে নেমে ১ বল খেলার সুযোগ পান। ১ রানে অপরাজিত থাকেন তিনি।
লাহোরের এই ম‌্যাচের জয়ের নায়ক ফখর জামান। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৭ রান করেন তিনি। এছাড়া শেষ দিকে স‌্যাম বিলিংস ১৯ বলে ৫০ করেন ৪টি করে চার ও ছক্কায়। আগামী মঙ্গলবার করাচির মাঠে নিজেদের দ্বিতীয় ম‌্যাচ খেলবে লাহোর।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au