খেলা

সিলেটে ক্যাম্পে যোগ দিয়েছে টাইগার স্কোয়াডের সব সদস্য

  • 5:08 am - April 15, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

সিলেটে ক্যাম্প শুরু টাইগারদে

চ্যাম্পিয়ন্স ট্রফির পর বেশ কিছুদিন আন্তর্জাতিক মঞ্চ থেকে দূরে ছিল বাংলাদেশ জাতীয় দল। দেশের ক্রিকেটাররা এই সময় নিজেদের ব্যস্ত রেখেছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলায়। তবে অপেক্ষার পালা শেষ। চলতি মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ দলের নতুন আন্তর্জাতিক মিশন — জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজের প্রস্তুতি নিতে সিলেটে শুরু হয়েছে টাইগারদের বিশেষ অনুশীলন ক্যাম্প।

গত ১৩ এপ্রিল, রোববার সকালেই সিলেটে পৌঁছান দলের আট ক্রিকেটার। ক্যাম্পের প্রথম দিন মাঠে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ এবং হাসান মাহমুদকে। পরের দিন, অর্থাৎ ১৪ এপ্রিল সোমবার বাকিরাও দলের সঙ্গে যোগ দেন। ফলে পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে এখন চলছে অনুশীলন।

শুধু ক্রিকেটাররাই নন, দলের প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফদেরও দেখা গেছে ক্যাম্পে। তাদের অধীনে নিবিড় প্রস্তুতিতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন শান্ত-মুশফিকরা। প্রাথমিকভাবে ১২ এপ্রিল এই ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ১৩ তারিখ থেকে শুরু হয়।

এদিকে, আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

এই সিরিজের মধ্য দিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর টেস্ট দলকে সাজিয়ে তুলতে এই ক্যাম্পকেই দারুণ গুরুত্বপূর্ণ মনে করছেন কোচিং স্টাফ এবং ক্রিকেটাররা।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au