খেলা

ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় অ্যাস্টন ভিলা

  • 2:23 pm - April 15, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

প্রথম লেগে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে বড় ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যেতে পিএসজির বিপক্ষে ফিরতি লেগে তাই প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে অ্যাস্টন ভিলাকে। ঘরের মাঠে সমর্থকদের পাশে নিয়ে সেটা সম্ভব বলেই বিশ্বাস ইংলিশ ক্লাবটির কোচ উনাই এমেরির।

প্যারিসে গত সপ্তাহে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হারে ভিলা। মর্গ্যান রজার্স দলটিকে এগিয়ে নেওয়ার পর পিএসজির হয়ে একে একে জালের দেখা পান দিজিরে দুয়ে, খাভিচা কাভারাৎস্খেলিয়া ও নুনো মেন্দেস।

ভিলা পার্কে বুধবার হবে ফিরতি লেগ। ম্যাচটি শুরু হবে মেলবোর্ন সময় সকাল ৬টায়।

আগের দিন সংবাদ সম্মেলনে এমেরি বললেন, ঘরের মাঠে খেলার সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চান তারা।

“পিএসজির অ্যাওয়ে ম্যাচে খেলার অনেক অভিজ্ঞতা আছে। তারা ফ্রান্স এবং ইউরোপে খেলছে। আমাদেরও অভিজ্ঞতা আছে।”

“আমরা আমাদের সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপন করব এবং প্রাণশক্তি সঞ্চার করব… যদি আমরা কৌশলগতভাবে এবং ব্যক্তিগতভাবে মাঠে ভালো কিছু করি, তাহলে সমর্থকরা আমাদের প্রাণশক্তি বাড়িয়ে দেবে এবং আমাদের অনেক সাহায্য করবে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au