বিনোদন

বোমা মেরে সালমানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

  • 6:59 pm - April 15, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

গত কয়েকমাস ধরেই একের পর এক হুমকি দেওয়া হচ্ছে সালমান খানকে। এবার সপরিবারে তাকে হত্যার হুমকি দেওয়া হলো। শুধু তাই নয় তার বাড়ি-গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। সালমানের হত্যার হুমকিবার্তার খবর ছড়াতেই নতুন করে শঙ্কিত বলিউড।

মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এমন হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। এ ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠিয়েছে, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

হুমকির বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে। একইসঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সেই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ওরলি থানায় মামলা দায়ের হয়েছে। যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ দীর্ঘদিন ধরেই তারা সালমান খানকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকী গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের যোগ ছিল। সলমন

বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের শত্রুতা নতুন নয়। ‘হাম সাথ-সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে। তারপর থেকেই বিভিন্ন সময়ে সালমানকে খুনের হুমকি দেওয়া হয়। গত বছর সালমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি খুন হওয়ার পর অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়।

তবে তার আগেই সালমানের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় আলোড়ন পড়ে যায়। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল বিষ্ণোই গ্যাংয়েরই সদস্যরা। মাঝে আবার সালমানকে শর্তও দেওয়া হয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে। বলা হয়েছিল, তার কাছে দুটি রাস্তা রয়েছে। একটি হল কোনও এক বিষ্ণোই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া, অথবা বেঁচে থাকার জন্য ৫ কোটি টাকা দেওয়া। এই সময়ে সিকান্দার সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের ভাইজান।

‘সিকান্দার’- সিনেমার প্রচারের সময় প্রাণনাশের হুমকি নিয়ে মুখ খোলেন সালমান। বলেন, ‘ঈশ্বর, আল্লাহ সব উপরে। যতদিন লেখা আছে, ততদিনই আছ। শুধু এটুকুই। কখনও কখনও এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয়, শুধু তাই সমস্যা হয়ে যায়।’

লাগাতার হুমকি পাওয়ার জন্য সালমানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি বর্তমানে অভিনেতা ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন।

এরই মধ্যে রোববার সালমান খানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাই ছাড়তে দেখা গেছে। তার নিরাপত্তারক্ষী শেরাকে রীতিমতো উদ্বিগ্ন দেখা গেছে। আলোকচিত্রীরা কিছুতেই এদিন ভাইজানের আশপাশে ঘেঁষতে পারেননি। আজকের খবর অভিনেতার প্রাণসংশয়ের।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au