দুই মাসের কম সময়ে ফের ঢাকায় ভুটানের রাজা, যাত্রাবিরতির আড়ালে কি ঘটছে?
দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করেছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী একটি বিমান। শুক্রবার দুপুরে ড্রুক এয়ারের…
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের হান্টার ভ্যালিতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত মাসেই ৩৮ হাজার ডলারে বিমানটি কিনেছিলেন তাঁরা। পশ্চিম অস্ট্রেলিয়া থেকে বিমানটি নিতে এসে দুর্ঘটনার শিকার হন দুজন।
শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে সিডনি থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে স্কোন এলাকার বুনান রোডের পাশে একটি খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি ২০১২ সালে তৈরি একটি আল্ট্রালাইট উড়োজাহাজ কিনেছিলেন। বিমানটি নিতে তাঁরা পশ্চিম অস্ট্রেলিয়া থেকে স্কোনে এসেছিলেন। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উড়োজাহাজটি একটি মাঠে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে গিয়ে উড়োজাহাজের ককপিটে দুই ব্যক্তিকে পাওয়া যায়। তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি কিংবা আবহাওয়াজনিত কোনো সমস্যা থেকে দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থল ঘিরে অপরাধস্থল হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বিশেষজ্ঞ কর্মকর্তাদের দিয়ে দুর্ঘটনাস্থল পরীক্ষা করার কথা রয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে একটি প্রতিবেদন করোনারের কাছে জমা দেওয়া হবে।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার খবর পেয়েছে। তবে উড়োজাহাজটি নিজস্ব যন্ত্রাংশ দিয়ে তৈরি এবং বিনোদনমূলক উড্ডয়নের নিবন্ধনে থাকায় সংস্থাটি এ দুর্ঘটনার তদন্ত করছে না।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, তারা বিমান দুর্ঘটনার খবর পেয়েছে। ছবি: সংগৃহীত
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে রিক্রিয়েশনাল এভিয়েশন অস্ট্রেলিয়াকেও (আরএএইউএস) অবহিত করা হয়েছে।
এক বিবৃতিতে দুর্ঘটনায় দুইজনের প্রাণহানিতে গভীর শোক জানিয়েছে রিক্রিয়েশনাল এভিয়েশন অস্ট্রেলিয়া। সংস্থাটি বলেছে, স্কোন অ্যারোড্রোমের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট ও যাত্রীর মৃত্যুতে তারা শোকাহত। এ কঠিন সময়ে নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।
দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার কথাও জানিয়েছে সংস্থাটি।
স্কোন অস্ট্রেলিয়ার আপার হান্টার ভ্যালির একটি গুরুত্বপূর্ণ শহর। সিডনি থেকে শহরটির দূরত্ব প্রায় ২৭১ কিলোমিটার এবং নিউক্যাসল থেকে প্রায় ১৫৩ কিলোমিটার। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, শহরটির জনসংখ্যা ৫ হাজার ১৩ জন।
স্কোন বিমানবন্দরে বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল করে না। সেখানে মূলত ছোট উড়োজাহাজ ও ছোট আকারের নির্বাহী জেট চলাচলের সুবিধা রয়েছে।
বিমানবন্দরের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সেখানে বছরে প্রায় ৯ হাজার ৫০০টি উড়োজাহাজ ওঠানামা করে। চিকিৎসাসংক্রান্ত জরুরি ফ্লাইট পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি পাইলটদের প্রশিক্ষণও দেওয়া হয় সেখানে।
সূত্র: নাইন.কম.এইউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au