বাংলাদেশ

মাধবপুরে মেয়র প্রার্থী বাদলকে কুপিয়ে জখম, অবস্থা সংকটাপন্ন

  • 2:10 am - October 17, 2026
  • পঠিত হয়েছে:৯৭ বার
মেয়র প্রার্থী বাদল পাঠান। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার মেয়র প্রার্থী ও বিএনপির তরুণ দলের উপজেলা আহ্বায়ক বাদল পাঠানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মাধবপুর ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন ধরে বাদল পাঠান মাধবপুর পৌরসভার বিভিন্ন ভাঙাচোরা রাস্তা ইট-সুরকি দিয়ে মেরামতের কাজ করছিলেন। শুক্রবার বিকেলেও তিনি ফায়ার সার্ভিস এলাকার একটি রাস্তা মেরামত করছিলেন।

এ সময় পূর্ব মাধবপুর এলাকার ৫-৬ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাদল পাঠানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

হামলায় তাঁর দুই পা, হাত ও মুখমণ্ডলে গুরুতর জখম হয়। একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে বাদল পাঠানের স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত বাদল পাঠান মাধবপুর পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার বাসিন্দা।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পঙ্কজ বিশ্বাস জানান, বাদল পাঠানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এই শাখার আরও খবর

দুই মাসের কম সময়ে ফের ঢাকায় ভুটানের রাজা, যাত্রাবিরতির আড়ালে কি ঘটছে?

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করেছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী একটি বিমান। শুক্রবার দুপুরে ড্রুক এয়ারের…

‘মব’ তকমায় যেভাবে আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ। এরপর ফেসবুক লাইভে মানুষকে জড়ো হওয়ার আহ্বান। অভিযোগের সত্যতা যাচাই কিংবা আত্মপক্ষ সমর্থনের…

দুই সাবেক সেনা কর্মকর্তার গ্রেপ্তারের নেপথ্যে তুরস্ক-পাকিস্তানের গোয়েন্দা তৎপরতা?

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ও লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ণ পালকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। গত ১২ অক্টোবর তাঁদের…

তারেক রহমানকে সরিয়ে ‘মাইনাস টু’ পরিকল্পনা, সক্রিয় ‘ডিপ স্টেট’?

সেনাবাহিনী ও সরকারের মধ্যে টানাপোড়েন, রাষ্ট্রপতির সঙ্গে সাবেক সামরিক কর্মকর্তাদের বৈঠক এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সম্ভাব্য বিশেষ বৈঠকের খবর ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা।…

আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে বাড়তি চাপের ঝুঁকিতে বাংলাদেশ

ঋণচুক্তি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আলোচনা শুরু করবে বাংলাদেশ ও আইএমএফ। বৈদেশিক মুদ্রার চাপ সামলানো ও উন্নয়ন সহযোগীদের আস্থা ধরে রাখার সুযোগ থাকলেও রাজস্ব সংস্কার,…

নিশ্চিন্তে উৎসব করুন, হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au