খেলা

বার্য়ানকে হারিয়ে সেমিফাইনালে ইন্টার মিলান

  • 7:29 pm - April 17, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার

সাবেক ক্লাবের বিপক্ষে গোল করার পর ফুটবলাররা উদযাপন তো করেই না, উল্টো ক্ষমা প্রার্থনা করে সমর্থকদের কাছে। তবে চ্য্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড গোল করার পর বুনো উল্লাস করলেন সাবেক ক্লাব বায়ার্নের বিপক্ষে। ম্যাচ শেষে এই ফরাসি ডিফেন্ডারের গোলটাই কাল হয়ে গেল ৬ বারের চ্যাম্পিয়ন জার্মান ক্লাবটির জন্য।

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠার লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনাতে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল বায়ার্ন। ফিরতি লেগে জার্মান ক্লাবটিকে তাই জিততেই হতো। তবে ২-২ গোলের ড্রয়ে শেষ হয় দ্বিতীয় লেগের খেলা। সর্বমোট ৪-৩ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে লাওতারো মার্তিনেজের ইন্টার।

ঘরের মাঠ সান সিরোতে ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্য। বিরতির পরপরই ৫২ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ইংলিশ তারকা হ্যারি কেইন। কিন্তু এই সুখ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট ছয়েক মার্তিনেজ গোল করলে আবারও দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ইন্টার মিলান। ইন্টারের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।

ম্যাচের ৬১তম মিনিটটে আসে স্বাগতিক ইন্টারকে এগিয়ে দেওয়া পাভার্ডের সেই গোলটি। তবে ৭৬তম মিনিটে লড়াইয়ে আবার উত্তেজনা ফিরে আসে। কর্নার থেকে হেডে ম্যাচে ২-২ সমতা টানেন ডিফেন্ডার এরিক ডায়ার।
সফরকারী বাভারিয়ানদের তখনও এক গোলের ঘাটতিতে ছিল। এই সময়ে একের পর এক আক্রমণে ইন্টারের নাভিশ্বাস উঠিয়ে ছাড়ে বায়ার্ন। তবে সোনার হরিণ গোলের দেখা আর পায় না জার্মান ক্লাবটি। সেমিফাইনালে উঠতে না পারার হতাশা নিয়ে খেলা শেষ করতে হয় বায়ার্নকে। অন্যদিকে এক মৌসুম পর আবারো শেষ চারে তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার।

সেমিফানালের প্রথম লেগে ৩০ মে দিবাগত রাতে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্টার। ফিরতি লেগ ৬ মে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au