অস্ট্রেলিয়া

রাগবি বিশ্বকাপের ম্যাচ ঘিরে সমর্থকদের সংঘর্ষ, আহত ৪ পুলিশ কর্মকর্তা

  • 8:24 pm - November 02, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
রাস্তায় টোঙ্গার সমর্থকদের এত বেশি ভিড় ছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাত সাড়ে ১২টা পর্যন্ত সড়কটি বন্ধ রাখে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে রাগবি লিগ বিশ্বকাপে টোঙ্গার রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে টোঙ্গা ও সামোয়ার মধ্যকার ম্যাচ শেষে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ জানায়, ম্যাচে সামোয়াকে ২০-১৮ পয়েন্টে হারায় টোঙ্গা। দলের এই জয়ের পর উদ্‌যাপন করতে পশ্চিম সিডনির ব্ল্যাকটাউনের এমারটন এলাকার পোপনডেটা রোডে বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১০টার দিকে সেখানে পুলিশ পাঠানো হয়।

টোঙ্গা ২০-১৮ পয়েন্টে সামোয়াকে পরাজিত করেছে। ছবি: গেটি ইমেজেস

রাস্তায় সমর্থকদের ব্যাপক উপস্থিতির কারণে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। রাত সাড়ে ১২টা পর্যন্ত সড়কটি বন্ধ রাখা হয়। তবে রাত ২টার দিকে একই সড়কে আবারও সমর্থকদের জটলা তৈরি হয়। একপর্যায়ে সেখানে কয়েক দফা সংঘর্ষ বাধে।

সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ওসি স্প্রে ব্যবহার করেন।

এ ঘটনায় ১৯ বছর বয়সী দুই যুবককে গ্রেপ্তার করে মাউন্ট ড্রুইট পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। তাঁদের একজনের বিরুদ্ধে জনসমক্ষে মারামারি এবং দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাকে বাধা দেওয়া ও প্রতিরোধের অভিযোগ আনা হয়েছে।

অন্য যুবকের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে আঘাত করে আহত করা এবং পুলিশি কাজে বাধা দেওয়া ও প্রতিরোধের অভিযোগ আনা হয়েছে।

দুই আসামিরই জামিন আবেদন নাকচ করা হয়েছে। আজ তাঁদের মাউন্ট ড্রুইট স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

যুদ্ধ এড়াতে চায় আমিরাত, তবে প্রস্তুতি রাখছে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কোনো সংঘাত চায় না সংযুক্ত আরব আমিরাত। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে আবারও যুদ্ধ শুরু হলে সবচেয়ে খারাপ পরিস্থিতি…

নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টুর দুই দিনের রিমান্ড

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার…

হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে আওয়ামী লীগ কর্মীকে বিলের পাশে ফেলে গেল কারা?

ওটিএন বাংলা রিপোর্ট : ফরিদপুরে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে হাত-পা বেঁধে নির্যাতন এবং দুই চোখ উপড়ে বিলের পাশে ফেলে যাওয়ার অভিযোগ…

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লড়াই এখনো শেষ হয়নি, ফের বাড়তে পারে সুদের হার

অস্ট্রেলিয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লড়াই এখনো শেষ হয়নি বলে সতর্ক করেছে দেশটির অন্যতম বৃহৎ ব্যাংক ওয়েস্টপ্যাক। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (আরবিএ) সুদের…

সুইজারল্যান্ডে তরুণদের বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সুইজারল্যান্ডের জুরিখ ও বাসেল শহরে অনুমতি ছাড়া আয়োজিত দুটি বিক্ষোভ কর্মসূচি সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

ফেসবুকে ঢাকা দখলের ডাক, কে এই ছাত্রলীগ নেতা?

ওটিএন বাংলা রিপোর্ট : ফেসবুকে আওয়ামী লীগের ব্যানারে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের এক নেতা। তাঁর নাম আসাদ মোল্লা (৩০)।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au