ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ
মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…
বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যারা আলো কেড়েছেন তাদেরই একজন জাকের আলী অনিক। জাতীয় দলের হয়ে তিন টেস্ট, সাত ওয়ানডে আর ২২ টি টোয়েন্টি খেলেছেন। সিলেটে জন্ম এই ক্রিকেটারের বেড়ে ওঠা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে৷ ওটিএন বাংলার সাথে কথা বলেন তার ক্রিকেট ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে।
ওটিএন বাংলা: ব্যাট হাতে সময় ভালো যাচ্ছে, ধারাবাহিকতা ধরে রাখতে কি কি করছেন?
জাকের: দেখুন তেমন কিছু করি না। প্রেসেস ঠিক রাখার চেষ্টা করি৷ আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতা রক্ষা করা চ্যালেঞ্জিং সেটাই করছি। জিম্বাবুয়ের বিপক্ষে আমার সাদা পোশাকে প্রথম সিরিজ এটি। স্মরনীয় করে রাখতে চাই।
ওটিএন বাংলা: সামনে জিম্বাবুয়ে সিরিজ সেটি নিয়ে আপনার পরিকল্পনা কেমন?
জাকের: জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আলাদা কোন পরিকল্পনা নেই। শুধু সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। ভুল কম করতে হবে। জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে। এখন লম্বা সময়ের জন্য বাংলাদেশকে সার্ভিস দিতে চাই।
ওটিএন বাংলা: আপনার প্রিয় ফরম্যাট কোনটা?
জাকের: আমার প্রিয় ফরম্যাট টেস্ট আর টি টোয়েন্টি। এই দুই ফরম্যাটটা আমি দারুণ উপভোগ করি। তবে ওয়ানডেতে আমার গড় বেশি। ৫২ দশমিক ৮০।
ওটিএন বাংলা: ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলতে চান কি?
জাকের: সুযোগ পেলে কে খেলতে চায় না? এসব টুর্নামেন্টে খেললে আত্মবিশ্বাস বাড়ে। বাড়তি টাকাও পাওয়া যায়৷ সবচেয়ে বড় কথা অন্য ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। রিশাদ পিএসএলে ভালো করছে। নাহিদ রানাও যাবে ওই টুর্নামেন্টে।
ওটিএন বাংলা: ২০২৭ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ, সেই দেশে খেলা স্বপ্নের কিনা?
জাকের: দেখুন অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের নিয়মিত খেলার সুযোগ হয় না। সেই দেশে খেলা সকলের কাছে স্বপ্নের। আমার কাছেও। ফিট থাকলে আর পারর্ফম করলে অবশ্যই টিমে থাকবো।
ওটিএন বাংলা: মাহমুদউল্লাহ-মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, মিডল অর্ডারে দায়িত্ব বেড়ে গেলো কিনা?
জাকের: রিয়াদ ভাই আমার খারাপ সময় আগলে রেখেছে। মুশফিক ভাইকে ছোট বেলা থেকে দেখে আসছি৷ এক দলে খেলার সুযোগ হয়েছে। তারা দারুণ মানুষ। সাকিব ভাইয়ের সাথেও খেলেছি। তিনি আমাদের আর্দশ। তবে মাশরাফী ভাইয়ের সাথে খেলার সুযোগ হয়নি। ড্রেসিং রুমে মাশরাফী ভাইকে মিস করি।
ওটিএন বাংলা: বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে?
জাকের: মুখে বলে বিশ্বকাপ জেতা যায় না৷ সত্যি বললে আমাদের দল এখনো সেই পর্যাযে যায়নি। সময় লাগবে। প্রেসেস ঠিক রাখতে হবে। ভালো একটা টুর্নামেন্ট গেলে সম্ভব।
ওটিএন বাংলা: পরিবার নিয়ে একটু জানতে চাই? আপনার বাবা ছোট বেলায় মারা গিয়েছেন। তাকে নিয়ে স্মৃতি
জাকের: বাবা আমার আবেগ। তাকে খুব মিস করি। আমি যখন বিকেএসপিতে ভর্তি হয়। তখন বাবা আমাকে নিয়ে যায়। আমার যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তখন বাবাকে খুব মিস করেছি৷ আবার আমি ভালো খেললে শুধু বাবার কথা মনে পরে।
ওটিএন বাংলা: আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন?
জাকের: ওটিএন বাংলা খেলাধুলার সংবাদ নিয়মিত প্রচার করবে। ক্রিকেটের পাশে থাকবে। পাঠকরাও ওটিএন বাংলার সাথে থাকবে। অস্ট্রেলিয়ায় খেলতে গেলে সুযোগ পেলে অবশ্যই ওটিএন বাংলার অফিসে যাওয়ার চেষ্টা করবো।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au