বিনোদন

আদালত চত্বরে সাংবাদিককে ‘মার্ডার’ করার হুমকি চিত্রনায়িকা পরীমনির

  • 7:54 pm - November 05, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
এক সাংবাদিককে হুমকি দিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : 

গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে জামিন পেয়ে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় এক গণমাধ্যমকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় ওই সাংবাদিককে গালিগালাজের পাশাপাশি ‘মার্ডার’ করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে পরীমনির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জামিনের পর গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক গণমাধ্যমকর্মীর ওপর ক্ষিপ্ত হন পরীমনি। এ সময় তাঁকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’

এর জবাবে ওই সাংবাদিক বলেন, ‘আমি কেন আপনার গায়ে হাত দেব?’ এরপর পরীমনিকে ওই সাংবাদিকের দিকে বারবার হাত উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায়। একপর্যায়ে তাঁকে হত্যার হুমকি দিতেও শোনা যায়।

চিত্রনায়িকা পরীমণি। ছবি : সংগৃহীত

ভিডিওতে পরীমনিকে ওই সাংবাদিকের উদ্দেশে আরও বলতে শোনা যায়, ‘তুমি আমার সঙ্গে সাহস দেখিয়েছ তো…’। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ঘটনার সময় পরীমনির সঙ্গে থাকা অন্য এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি টেনে হাত ছিলে ফেলছেন।’

তবে সাংবাদিক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি পরীমনিকে বলেন, ‘আমি আপনার গায়ে হাত দিইনি। আপনি আমার ট্রাইপড ভেঙে দিলেন কেন?’

এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগের দিন বুধবার (৪ নভেম্বর) অসুস্থতার কারণে আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছিল।

এই শাখার আরও খবর

এপিকে দেওয়া সাক্ষাৎকার: ‘যেকোনো মূল্যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা’

মৃত্যুদণ্ডের রায়, গ্রেপ্তার কিংবা কারাবরণের আশঙ্কা থাকলেও দেশে ফেরার সিদ্ধান্তে অনড় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নির্বাসিত জীবন ছেড়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন…

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) রাত…

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি…

যুবদল নেতার ভয়ে অফিসে যাচ্ছেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণী

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের…

অবশেষে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

অবশেষে সব অনুমোদন জটিলতা কাটিয়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়…

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী আজ

আজ ৫ নভেম্বর, উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী। ১৮৭০ সালের এই দিনে কলকাতায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au