খেলা

উইকেটের আচরণ নিয়ে চিন্তিত নন টাইগার হেড কোচ

  • 11:40 pm - April 18, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজকে সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। বাংলাদেশে যে কয়টি আন্তর্জাতিক ভেন্যু রয়েছে, এর মধ্যে সবচেয়ে স্পোর্টিং উইকেটের দেখা মেলে সেখানে। জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সও এমন উইকেটের জন্যই মুখিয়ে রয়েছেন।

সাধারণত বাংলাদেশে বিদেশি কোন দল এলে মিরপুরে স্পিনদুর্গ বানিয়ে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের কোনোটিই মিরপুরে নয়, একটি সিলেট আর অন্যটি চট্টগ্রামে। এদিকে বাংলাদেশের হেড কোচ সিমন্স মনে করছেন, জিম্বাবুয়েকে ঘায়েল করার জন্য বিশেষভাবে স্পিনিং উইকেট তৈরির কোনো প্রয়োজন নেই।

ভালো উইকেটের চাওয়া ব্যক্ত করে সিমন্স বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হলো ভালো উইকেট বানানো এবং টেস্ট দলকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেভাবেই খেলার চেষ্টা করা। আমার মনে হয় না জিম্বাবুয়ের জন্য আমাদের স্পিনবান্ধব উইকেট বানানোর প্রয়োজন আছে। আমরা ভালো উইকেটে খেলেই ম্যাচ জিততে চাই।’

তিনি আরও জানান, ‘উইকেট দেখে তার শক্ত এবং ভালো মনে হয়েছে এবং স্পিন বা পেস নির্দিষ্ট উইকেট নিয়ে কোনো আলোচনা হয়নি।’

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি লাক্কাতুরা চা বাগান ঘেরা সিলেটে। ২০ এপ্রিল শুরু হবে এই টেস্ট। পরের ম্যাচটি ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au