জন্মদিনে স্মরণে হুমায়ূন আহমেদ
বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগেরও বেশি…
রাজশাহীর তানোরে কর্মস্থল থেকে ফেরার পথে এক নারী সহকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পলাশ আলী (৩০) তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কাজ করেন ২৭ বছর বয়সী ওই তরুণী। তাঁদের কর্মস্থলের দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় কিস্তির টাকা আদায় করতে যেতে হতো।
অভিযোগ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন পলাশ আলী। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে মামলা করেন। মামলার পর আদালত পলাশ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পুলিশ জানায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পলাশ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে পলাশ আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au