খেলা

টেনিস জগতে গ্ল্যামার গার্ল খ্যাত শারাপোভার জন্মদিন আজ

  • 7:34 pm - April 19, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ। শারাপোভা ১৯৮৭ সালের ১৯ এপ্রিল রাশিয়ার নায়াগানে জন্মগ্রহণ করেন। সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা তিনি। টেনিস কোর্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য ভক্ত-সমর্থক।

রাশিয়ান লাস্যময়ী টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিস খেলা শুরু করেন একেবারে ছোটবেলা থেকে। মূলত ২০০০ সালে এডি হার আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার শিরোপা জয়ের মধ্য দিয়ে তার টেনিস ক্যারিয়ার শুরু। পরের বছর পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নাম লেখান প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে।

বর্তমানে নয় নাম্বার র‌্যাঙ্কিংয়ে থাকা এই টেনিস তারকা শুধু খেলা দিয়েই নয়, ফ্যাশন সচেতনতার জন্যও ব্যাপক পরিচিত। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লেখানোর পর জিতেছেন অসংখ্য শিরোপা। এখন পর্যন্ত তিনি পাঁচটি গ্রান্ডস্ল্যামসহ জিতেছেন চৌত্রিশটি ডব্লুউটিএ এককের শিরোপা।

রাশিয়ার এক নম্বর এই টেনিস তারকা জিতেছেন দুটি ফ্রেঞ্চ ওপেনে আর একটি করে উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।

টেনিসে অসাধারণ প্রতিভার জন্য ২০১১ সালে তিনি বিশ্বের সেরা ৩০ জন প্রমীলা টেনিস খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেন। পরের বছরেই জায়গা করে নেন।

বেশ কয়েক বছর ধরে কোর্টের বাইরে এই টেনিস সেনসেশন বিশ্বের নামী ব্র্যন্ডের মডেল হিসেবেও কাজ করে আসছেন। ২০০৭ সালে জাতিসংঘের ডেভলপমেন্ট প্রোগ্রাম-এর শুভেচ্ছা দুত হিসেবেও নিযুক্ত হন শারাপোভা।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au