খেলা

২ কোটি ২০ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকার ব্রেভিসকে দলে নিল চেন্নাই

  • 7:48 pm - April 19, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

হুট করে আইপিএলের দরজা খুলে গেল দক্ষিণ আফ্রিকার ব্রেভিসের। গুরজাপনিত সিংয়ের ইনজুরিতে তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের জন্য বয়ে আনল সৌভাগ্য। ভারতীয় পেসারের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দিলেন দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার।

গত নভেম্বরে ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন ব্রেভিস। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবার তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিল চেন্নাই।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে।

২১ বছর বয়সী ব্রেভিস ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিংও করেন মাঝেমধ্যে। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত তিনি দুটি টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৮১ ম্যাচে ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে তিনি করেছেন এক হাজার ৭৮৭ রান। একমাত্র সেঞ্চুরির ইনিংসটি ১৬২ রানের। এছাড়া ফিফটি করেছেন সাতটি।

ব্যাটিংয়ের ধরনে দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে অনেক মিল বলে যুব পর্যায় থেকে ব্রেভিস পরিচিতি পেয়ে গেছেন ‘বেবি এবি’ নামে। ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করে ওই বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা করে নেন তিনি। দলটির হয়ে ২০২২ ও ২০২৪ আইপিএল মিলিয়ে ১০ ম্যাচে ১৩৩.৭২ স্ট্রাইক রেটে তিনি করে ২৩০ রান।

আইপিএল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, যুক্তরাষ্ট্রের এমএলসি, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন ব্রেভিস।

এসএ টোয়েন্টির গত আসরে ১৮৪.১৭ স্ট্রাইক রেটে ২৯১ রান করে তিনি ছিলেন ষষ্ঠ সর্বোচ্চ স্কোরার। ফাইনালে ১৮ বলে ৩৮ রানের ইনিংস খেলে এমআই কেপ টাউনের প্রথম শিরোপা জয়ে রাখেন বড় অবদান।

ওই টুর্নামেন্টের ফর্ম তিনি বয়ে নেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা সিএসএ প্রভিশনাল ওয়ান-ডে চ্যালেঞ্জ ডিভিশন ওয়ানে। সেখানে টাইটান্সের হয়ে ৬৬.৩৩ গড় ও ১৫৬.০৭ স্ট্রাইক রেটে ৮ ম্যাচে ৩৯৮ রান করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি।

সেখান থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে খেলেন ৯৯ রানের ইনিংস। পরের ম্যাচে করেন ১৪৮। এর পরের ম্যাচে একমাত্র ইনিংসে ৮০। এবার আইপিএলে নিজেকে মেলে ধরার পালা তার।

সাত ম্যাচের কেবল দুটিতে জিতে পয়েন্ট তালিকার তলানিতে আছে চেন্নাই। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট নিয়ে ছিটকে যাওয়ার পর দলকে নেতৃত্ব দিচ্ছেন তাদের পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au