গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?
ভাস্কর দত্ত : গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…
ফেসবুক ব্যবহারকারীদের সুস্পষ্ট সম্মতি ছাড়াই স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে ইতালি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি।
শনিবার (১৪ নভেম্বর) ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ‘গারান্তে’ এ জরিমানার তথ্য জানায়। সংস্থাটির অভিযোগ, অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনে থাকা ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাঁদের ফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং এসব ফাইলের সঙ্গে থাকা তথ্য সংগ্রহ করেছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারি থেকে ছবি বা ভিডিও পোস্ট করার পরামর্শ দেওয়ার জন্য অ্যাপটি এই তথ্য সংগ্রহ করত। এ ধরনের কার্যক্রম ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশিকা এবং ইতালির প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
‘গারান্তে’ জানায়, ছবি ব্যবহারের ক্ষেত্রে ফেসবুকের সম্মতি নেওয়ার প্রক্রিয়া ছিল অত্যন্ত অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা ঠিক কী ধরনের অনুমতি দিচ্ছেন, তা পুরোপুরি বুঝতে পারতেন না। এ ছাড়া ছবি ও ভিডিও ব্যবহারের পরামর্শ দেওয়ার এই সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু রাখা হয়েছিল।
সংস্থাটি আরও জানিয়েছে, জরিমানার অর্থ পরিশোধের পাশাপাশি মেটাকে অভিযোগের বিষয়টি সমাধান করতে হবে। তাদের ধারণা, এই কার্যক্রমের কারণে ইতালির প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে ব্যবহারকারীদের কাছ থেকে সংগ্রহ করা ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তদন্ত করেনি ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। মেটা অবশ্য এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
জরিমানার বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ইতালির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au