গোপালগঞ্জের তিন এমপি ঢাকায়, বিএনপি-জামায়াত নেতারাও কি এলাকা ছেড়েছেন?
ভাস্কর দত্ত : গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল…
বগুড়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রাহুলের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে রাহুলের সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেল ৪টার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর রাহুল সেখান থেকে চলে যান।
পরে স্থানীয় বাসিন্দারা রাহুলের দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা ইলিয়াছ উদ্দিন বলেন, ছোট শিশুর সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। তবে অভিযুক্তের দাদা-দাদির বিরুদ্ধে তাঁর করা অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি।
শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তাঁদের চারটি মুঠোফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়। এরপর থেকে রাহুল ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাঁদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।
তিনি আরও বলেন, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেয়ের সঙ্গে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, শনিবার বিকেলে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ঘটনার প্রকৃত বিষয় জানা যাবে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au