খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় দল বলে কিছু নেই: নাজমুল শান্ত

  • 2:22 am - April 20, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ একে তো টেস্ট সিরিজ তার ওপর প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই সিরিজে তাই ভক্তদের আগ্রহ নেই। কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের অনীহা দেখানোর সুযোগ নেই।

সিলেটে রোববার সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানান, ভক্তরা ছোট ও বড় দল টেনে তুলনা করতে পারেন। কিন্তু খেলোয়াড়দের পার্থক্য করার সুযোগ নেই। কারণ তারা পেশাদার। তারা ওই পার্থক্য করেনও না।

শান্ত বলেন, ‘যারা খেলা দেখেন তারা এই তুলনাগুলো করেন, যে জিম্বাবুয়ে ছোট দল বা ওটা বড় দল। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা বল বাই বল চিন্তা কির। সে যে দলই হোক। আমরা জিম্বাবুয়ের সঙ্গে যে খেলাটা খেলবে সেই মানসিকতা, শরীরি ভাষা, চিন্তা-ভাবনা যেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও থাকে।

শান্ত জানান, তারা ছোট-বড় এই পার্থক্য করেন না, ‘এই জায়গায় যেন আপনাদের মধ্যেও ভিন্নতা তৈরি না হয়। আবার আমাদের দিক থেকেও যেন কোন পার্থক্য না থাকে। আমাদের দিক থেকে ছোট দল না বড় দলের সঙ্গে খেলছি এই পার্থক্য নেই।’

বাংলাদেশ ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে ভালো ক্রিকেট খেলেনি। বিশেষ করে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল। তার আগে ভারতের বিপক্ষেও টেস্টে ভরাডুবি হয়েছে। তবে নতুন বছরের নতুন টেস্ট সিরিজে মনোযোগ রাখতে চান অধিনায়ক শান্ত। তিনি দাবি করেন, অনুশীলনে তাদের ব্যাটিং ভালো হয়েছে।

শান্ত বলেন, ‘ব্যাটিং ভালো হচ্ছে। ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমি বলব যে, নতুন করে শুরু হচ্ছে। বছরের প্রথম টেস্ট আমাদের, যেন শুরুটা ভালো করতে পারি। আমি আশা করবো ব্যাটাররা ভালো করবে।’ এছাড়া নাহিদ রানাকে নিয়েও কথা বলেন বাঁ-হাতি এই টপ অর্ডার ব্যাটার। জানান যে, নাহিদকে কখনো ১৪০ কিলোমিটারের নিচে বোলিং করতে দেখেনি। তার আশা, জিম্বাবুয়ের বিপক্ষেও সেভাবেই বোলিং করবেন ডানহাতি এই পেস সেনসেশন।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au