খেলা

নেপাল ও বাংলাদেশ নারী দলের কাবাডি টেস্ট সিরিজ শুরু আজ

  • 5:08 pm - April 20, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার

নেপাল ও বাংলাদেশ নারী দলের পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হলো আজ। দুই দলই প্রথমবার টেস্ট সিরিজে অংশ নিচ্ছে। তাই নেপাল ও বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক এক মুহুর্ত।

গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এরপর রাতে টিম হোটেলে অনুষ্ঠিত হয় পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। বাংলাদেশ ও নেপাল দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। এসময় নেপাল কাবাডি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই দলের কর্মকর্তারা। দুই দেশের কাবাডির জন্য এটা ঐতিহাসিক এক মুহুর্ত বলে জানান বক্তারা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ তার বক্তব্যে বলেন, ‘ প্রত্যেকেই এখানে আজ ইতিহাসের অংশ হয়ে গেলেন। এটাকে বলা হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ। বিশ্বে আমরাই এটা শুরু করলাম। এখানেই এর শেষ না। আমরা মাত্র শুরু করলাম। নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই এরকম কার্যক্রম চলতেই থাকবে।

পাঁচ ম্যাচের এই সিরিজকে আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে দুই দল। আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au