অস্ট্রেলিয়া

শিশু নির্যাতনকারীদের জাতীয় রেজিস্টারের পরীক্ষামূলক উদ্যোগের ঘোষণা দিল কোয়ালিশন

  • 9:38 am - April 21, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
শিশু নির্যাতনকারীদের জাতীয় রেজিস্টারের পরীক্ষামূলক উদ্যোগের ঘোষণা দিল বিরোধীদলীয় নেতা পিটার ডাটন।ছবি: ফাইল ফটো

মেলবোর্ন, ২১ এপ্রিল ২০২৫ – অস্ট্রেলিয়ার কোয়ালিশন সরকার ক্ষমতায় এলে শিশু যৌন নির্যাতনকারীদের একটি জাতীয় রেজিস্টার চালুর পরীক্ষামূলক উদ্যোগ নেবে, যার মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের সন্তানের সঙ্গে সংশ্লিষ্ট কেউ আগে শিশু নির্যাতনের দায়ে দণ্ডিত হয়েছেন কি না পুলিশের কাছে জানতে চাইতে পারবেন। এই রেজিস্টারটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে চালু থাকা ব্যবস্থার অনুরূপ হবে। 

বিরোধীদলীয় নেতা পিটার ডাটন বলেন, “আমি একজন সাবেক পুলিশ অফিসার এবং একজন পিতা হিসেবে সবসময় শিশুদের সুরক্ষার জন্য লড়াই করে এসেছি। এই রেজিস্টার চালুর সময় এসেছে—এবার আমাদের শিশুদের রক্ষার জন্য এটি কার্যকর করা দরকার।”

এই ব্যবস্থায়, প্রত্যেকটি ক্ষেত্রে আলাদাভাবে বিচার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও সন্তানের পিতা-মাতা বা অভিভাবককে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য জানাতে পারবেন। তবে তথ্য দেওয়া হবে কেবল তখনই, যখন পুলিশ মনে করবে তথ্য প্রকাশের যৌক্তিকতা আছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি শিশুটির সঙ্গে প্রকৃত সম্পর্কযুক্ত।

বিরোধীদলীয় নেতা পিটার ডাটন বলেন, “আমি একজন সাবেক পুলিশ অফিসার এবং একজন পিতা হিসেবে সবসময় শিশুদের সুরক্ষার জন্য লড়াই করে এসেছি। এই রেজিস্টার চালুর সময় এসেছে—এবার আমাদের শিশুদের রক্ষার জন্য এটি কার্যকর করা দরকার।”

তিনি আরও বলেন, “এই প্রকল্প অপরাধীদের জন্য একটি শক্তিশালী সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং একই সঙ্গে অভিভাবকদের তাঁদের সন্তানের নিরাপত্তা নিয়ে সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।”

কোয়ালিশন আরও বলেছে, এটি দলটির শিশু সুরক্ষার অতীত কর্মকাণ্ডের ধারাবাহিকতা—যার মধ্যে আছে eSafety কমিশনারের প্রতিষ্ঠা, Australian Centre to Counter Child Exploitation (ACCCE)-এর কার্যক্রম এবং এই কেন্দ্রের জন্য বরাদ্দ দ্বিগুণ করার প্রতিশ্রুতি।

এই জাতীয় রেজিস্টার প্রকল্প চালুর জন্য ১২ মাসের পরীক্ষামূলক কার্যক্রমে ২১.৩ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হবে।

অপরাধ দমনকে তাঁর নির্বাচনী প্রচারণার একটি মূল স্তম্ভ হিসেবে তুলে ধরছেন ডাটন। তিনি আরও ঘোষণা করেন, ৩৫৫ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনার অধীনে অবৈধ মাদক নিয়ন্ত্রণে কাজ করতে একটি বিশেষ “স্ট্রাইক টিম” গঠন করা হবে। এই টিমে ফেডারেল পুলিশ সদস্যরা রাজ্য ও অঞ্চলিক সংস্থায় নিযুক্ত থাকবেন, যাঁদের সঙ্গে থাকবে আর্থিক তদন্তকারী এবং বিশেষ প্রসিকিউটরদের সমন্বিত দল।

এই স্ট্রাইক টিম অপরাধ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ ব্যবহার করে স্থানীয় কমিউনিটিগুলিতে পুনর্বিনিয়োগ করবে।

এদিকে, গত মাসে ঘোষিত ফেডারেল বাজেটে সরকার অবৈধ তামাক বাজার দমন করতে আগামী দুই বছরে অতিরিক্ত ১৫৬.৭ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে।

মূল লেখা- জেক ইভান্স, রাজনৈতিক প্রতিবেদক,  এবিসি নিউজ 

এই শাখার আরও খবর

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au