খেলা

নাসুমকে চড় মারা হয়নি কখনো, জানালেন বাংলাদেশের সাবেক দুই কোচ

  • 5:16 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

২০২৩ বিশ্বকাপে নাসুম আহমেদকে কোচ চন্ডিকা হাথুরুসিংহে শারীরিকভাবে আঘাত করেছেন বলে গুঞ্জন রটে। সেই গুঞ্জনের ভিত্তিতেই তাকে চাকরীচ্যুত করে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি। হাথুরুসিংহে জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। এবার তার সেসময়ের কোচিং প্যানেলে থাকা আরও দুই সদস্য বললেন একই কথা। বাংলাদেশের সাবেক সহকারী কোচ নিক পোথাস ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলছেন, এরকম কোন কিছুই ঘটেনি।

২০২৩ বিশ্বকাপের পর একটি গণমাধ্যমে এমন খবর বের হলে বিসিবি তদন্ত কমিটি গঠন করে। নাজমুল হাসান পাপন সভাপতি থাকার সময় সেই কমিটি এমন কোন ঘটনা খুঁজে পায়নি। গত বছর ৫ অগাস্টের পালাবদলের পর বিসিবি সভাপতি হন ফারুক। তিনি এর আগে হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের জেরেও ছিলেন সোচ্চার।

ফারুক সভাপতি হওয়ার পরও হাথুরুসিংহে ছিলেন কোচ, পাকিস্তানে তার অধীনেই ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। এরপর ভারত সফরে বাংলাদেশ করে হতাশাজনক পারফরম্যান্স। এর কদিন পর হাথুরুসিংহেকে বরখাস্ত করে বিসিবি, কারণ হিসেবে ফারুক জানান, তিনি শৃঙ্খলাভঙ্গ করেছেন। ২০২৩ বিশ্বকাপে এক ক্রিকেটারকে শারীরিকভাবে আঘাত করেছেন বলে তারা তথ্য প্রমাণ পেয়েছেন। যদিও তদন্ত প্রতিবেদন তিনিও প্রকাশ করেননি।

সেই বিশ্বকাপে সহ-অধিনায়ক থাকা নাজমুল হোসেন শান্ত এমন কোন ঘটনা জানেন না বলে গণমাধ্যমকে বলেছিলেন।

এবার একই ভাষ্য দিলেন সেই সময় কোচিং প্যানেলে থাকা আরও দুই সদস্য। অস্ট্রেলিয়ান গণমাধ্যম কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে পোথাস বলেন, ‘আমি ব্যক্তি হিসেবে তাকে যতটা জানি তিনি খুবই উচ্চমানের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন পেশাদার কোচ। এরকম কিছু করলে তিনি এই পর্যায়ে থাকতেন না।

‘আমার মনে হয় যিনি এই অভিযোগ করেছিলেন তার কোন ক্ষোভ ছিলো। এবং যিনি এটা করেছিলেন তিনি হয়ত বুঝেননি ব্যাপারটা এত বড় হতে পারে। আমার মনে হয় তিনি বুঝতে পারেননি তিনি কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং বাংলাদেশ ছাড়ার পর হাথুরুর জীবন কতটা কঠিন করে তুলেছেন।

পোথাস বলেন, কাউকে পিঠ চাপড়ে দেওয়া আর আঘাত করা পুরোপুরি ভিন্ন ব্যাপার, খেলোয়াড়দের পিঠে চাপড় মারা সব সময়ই ঘটে। ভাষার ভিন্নতার কারণে, আপনাকে অনেক সময় হাতের ইশারার মাধ্যমে যোগাযোগ করতে হয়।

আরেক কোচ হেরাথ স্পষ্ট ভাষায় বলেন এমন কিছুই ঘটেনি, ‘আমি স্পষ্ট করে বলতে পারি যে কিছুই ঘটেনি। বিশ্বকাপ হওয়ায় অনেক ক্যামেরা ছিল। কেউ যদি বলে এমন কিছু হয়েছে সেটার প্রমাণ থাকতে হবে তো। আমি দৃঢ়ভাবে বলছি যে তেমন কিছুই ঘটেনি কারণ আমি সেখানে ছিলাম। থাপ্পড় মারা এবং পিঠে চাপড় মারা সম্পূর্ণ ভিন্ন জিনিস।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au