খেলা

ভালভার্দের গোলে লা লিগায় শিরোপার রেসে টিকে রইল রিয়াল

  • 5:29 pm - April 21, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

 

অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ফেদেরিকো ভালভার্দের করা চমৎকার এক গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার দিবাগত রাতে যোগ করা সময়ে পাওয়া জয়ে লা লিগার শিরোপা জয়ের দৌড়ে টিকে রইলো লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের ৯০+৩ মিনিটের মাথায় ভালভার্দে তার বাম পায়ে নেওয়া দুর্দান্ত এক হাফ-ভলিতে বল জালে জড়ান। দ্বিতীয়ার্ধ জুড়ে রিয়ালের লাগাতার আক্রমণের ফলস্বরূপ আসে এই গোলটি।

এটি ছিল এই মৌসুমে ভালভার্দের ষষ্ঠ লিগ গোল। তবে, গেল বছরের ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে করা গোলের পর এটাই তার প্রথম। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকলো রিয়াল মাদ্রিদ, হাতে আছে আরো ছয়টি ম্যাচ।

আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর কঠিন সময় পার করছিল রিয়াল। তবে এই জয় দিয়ে দলটি আবার ঘুরে দাঁড়িয়েছে এবং লিগ শিরোপা জয়ের আশা এখনও টিকিয়ে রেখেছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও বিলবাওয়ের গোলরক্ষক উনাই সিমনের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গোল পাচ্ছিল না রিয়াল। ক্যামাভিঙ্গার শট এবং জুদ বেলিংহামের হেড সেভ করে দলকে অনেকক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখেন তিনি।

খেলার ১১ মিনিট বাকি থাকতে ভিনিসিয়াস জুনিয়রের নিখুঁত শট গোলপোস্টে পাঠালেও ভিএআর দেখে সেটি বাতিল করে দেওয়া হয়। কারণ, তার আগে এন্ড্রিক সামান্য অফসাইডে ছিলেন। পরে বেলিংহামকে ফাউল করা হলেও তা গুরুত্বের সঙ্গে না নেওয়ায় রিয়াল ভক্তদের হতাশ হতে হয়।

ভিনিসিউস ও বেলিংহামের পাশাপাশি ভালভার্দেও দুইবার গোলের কাছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করে তিনি আনচেলত্তির চাপ কিছুটা কমিয়ে দেন। এখন রিয়ালের পরের লক্ষ্য হলো শনিবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনাকে হারানো।

উল্লেখ্য, লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া কিলিয়ান এমবাপ্পে অবশ্য এই ম্যাচে খেলেননি। তবে কোপা দেল রের ফাইনালে খেলতে পারবেন তিনি।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au