পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম গ্যালারির নামকরণ করা হয়েছে শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের নামে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত এই সাংবাদিকের স্মরণে গ্যালারিটির নতুন নাম এখন শহীদ তুরাব স্ট্যান্ড। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরুর আগে স্ট্যান্ডটিতে আনুষ্ঠানিকভাবে নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে আনুষ্ঠানিক ভাবে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে তুরাবের নামসংবলিত সাইনবোর্ড টাঙানো হয়।
স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস জানিয়েছেন পশ্চিম গ্যালারিকে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামে স্থায়ীভাবেই নামকরণ করা হয়েছে। এদিন সাইনবোর্ড টানানো হয়েছে। রোববার থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট শুরু হয়েছে
এর আগে সিলেটের সাংবাদিক সমাজের পক্ষ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সের নাম ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব প্রেসবক্স’ করার দাবি জানানো হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই নগরের বন্দরবাজার-সংলগ্ন কোর্ট পয়েন্ট এলাকায় ছাত্র-পুলিশ সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এটিএম তুরাব।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au