খেলা

সিলেটে টেস্টে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

  • 3:39 am - April 22, 2025
  • পঠিত হয়েছে:৫২ বার

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামার সময় পরিস্থিতি ছিল বেশ চাপে। প্রথম ইনিংসে ব্যর্থতা, তার ওপর ৮২ রানের লিডের বোঝা কাঁধে নিয়ে মাঠে নামা—সবমিলিয়ে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের জন্য এই ইনিংসটি ছিল কঠিন পরীক্ষার। কিন্তু সেই পরীক্ষার শুরুতেই ফেল সাদমান। ব্লেসিং মুজারাবানির একটি সাধারণ বলেই ধৈর্যের পরিচয় না দিয়ে দ্বিতীয় স্লিপে থাকা শন উইলিয়ামসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান মাত্র ৪ রানে। দলের রান তখন মাত্র ১৩।
সাদমানের বিদায়ের ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন জয় ও মুমিনুল। যদিও জয় নিজেও ছিলেন ভাগ্যবান। মুজারাবানির দুর্দান্ত এক ডেলিভারিতে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে সহজ ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু নতুন মুখ মায়াভো সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। জীবন পেয়ে জয় ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন এবং মুমিনুলকে সঙ্গে নিয়ে শেষ বেলায় আর কোনো বিপদে পড়তে দেননি বাংলাদেশকে।

বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে ১ উইকেটে ৫৭ রান নিয়ে, এখনো পিছিয়ে ২৫ রানে। যদিও ইনিংসের গোড়ায় দুই ওপেনারের ব্যর্থতা চোখে পড়েছে, দিনের শেষে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছেন জয় ও মুমিনুল। জয় ৪২ বল খেলে অপরাজিত আছেন ২৮ রানে, আর মুমিনুল করেছেন ১৫ রান, ২৬ বল খেলে। তাদের ৪৪ রানের জুটিটিই এখন বাংলাদেশের ভরসা।

এর আগে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে তুলেছিল ২৭৩ রান।যেখানে দিনের শুরুতে বল হাতে জোড়া আঘাত এনে দলকে দারুণ সূচনা এনে দেন পেসার নাহিদ রানা।তবে শুরুর ধাক্কা বেশ ভালোভাবে সামলে নেয় জিম্বাবুয়ে টপ অর্ডাররা।
যদিও পরবর্তীতে মিরাজের স্পিনে জিম্বাবুয়ের মিডল অর্ডারে ধস নামলেও বাংলাদেশের বিপক্ষে ঠিকই লিড তুলে নেয়।এদিন মিরাজ বল হাতে ৫২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।শেষে মুজারাবানি ও এনগারাভার ৩৬ রানের পার্টনারশীপে জিম্বাবুয়ে বোর্ডে চ্যালেঞ্জিং পুঁজি তুলে।

তৃতীয় দিনে জয়-মুমিনুল জুটি কতটা দূর যেতে পারে, সেটিই এখন দেখার বিষয়। পরিস্থিতি বলছে, দলকে আবারও টেনে তুলতে হবে এই দুজনকেই।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au