খেলা

পোপের মৃত্যুতে ইতালি লিগের ম্যাচ স্থগিত

  • 3:43 pm - April 22, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার

পার্মার বিপক্ষে আজ জুভেন্টাসের ম্যাচ হওয়ার কথা ছিল।ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা বিশ্বে। ফ্রান্সিসের মৃত্যুর প্রতি শ্রদ্ধা রাখতেই তাই ইতালির শীর্ষ লিগ সিরি আর সব ম্যাচ বাতিল করা হয়েছে। আজ চারটি ম্যাচ হওয়ার কথা ছিল।

ম্যাচগুলো হচ্ছে তুরিনো-উদিনেস, কালিয়ারি-ফিওরেন্টিনা, জেনোয়া-লাৎসিও ও পার্মা-জুভেন্টাস। সব ম্যাচ বাতিল করে দিয়ে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শিডিউল জানিয়ে দেওয়া হবে।
সিরি আ লিগ কর্তৃপক্ষ ম্যাচ বাতিল করলেও অন্যান্য খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালির অলিম্পিক কমিটি। তবে ইভেন্ট শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করার অনুরোধ করা হয়েছে।

ফ্রান্সিসের মৃত্যুতে অনেক ক্লাবই শোক প্রকাশ করেছে। তেমনি রোমা তাদের বিবৃতিতে লিখেছে, ‘তার মৃত্যু আমাদের শহর ও পুরো পৃথিবীতে শোকে ডুবিয়েছে। তার বিশ্বাস, নম্রতা, সাহস এবং ডেডিকেশন লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছে। আমাদের সময়ে নৈতিক রেফারেন্স ছিলেন তিনি।

আজ ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে নিজ বাসায় পৃথিবীর মায়া ছাড়েন ফ্রান্সিস। দীর্ঘদিন ধরেই ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের স্থলাভিষিক্ত হন ফ্রান্সিস। পোপের দায়িত্ব নেওয়ার আগে তার নাম ছিল জর্জ মারিও বারগোগ্লিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর বুয়েনস এইরেসে জন্ম নেওয়া জর্জ মারিও দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন।
আর সব মিলিয়ে ২৬৬তম পোপ ছিলেন তিনি।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au