খেলা

উদযাপন করে নিষিদ্ধ চেলসি কোচ

  • 3:55 pm - April 22, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

ম্যাচ জয়ের পর উদযাপন হবে—এটাই স্বাভাবিক। আর সেই জয় যদি হয় রুদ্ধশ্বাসের তাহলে উদযাপনটা একটু বেশি হওয়ার কথা। ফুলহামের বিপক্ষে কামব্যাকের গল্প লিখে রোমাঞ্চকর জয়ের পর তেমনি বুনো উদযাপন করেন চেলসির কোচ এনজো মারেসকাসহ সাইড বেঞ্চে থাকা অন্যরা।

তবে চেলসির উদযাপনটা নিজেদের বরাদ্দকৃত জায়গা ছাড়িয়ে মাঠ পর্যন্ত চলে গিয়েছিল।

যার শাস্তি পেয়েছেন কোচ মারেসকা। মাঠের ভেতরে উদযাপন করায় চেলসি কোচকে হলুদ কার্ড দেখান রেফারি অ্যান্থনি টেইলর। এতে এ মৌসুমে তিন হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে চেলসি।

এখন শীর্ষ পাঁচে থাকার লড়াই তাদের। এই জয়ে ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানেও আছে তারা। তবে এক ম্যাচ কম খেলা নটিংহাম ফরেস্ট সমান ৫৭ পয়েন্ট নিয়ে ঠিকই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

সেই পথেও ছিল তারা। কেননা ২০ মিনিটে করা অ্যালেক্স আইওবির গোলে ৮২ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ফুলহাম। কোনো রকমে শেষ কয়েক মিনিট কাটিয়ে দিতে পারলেই চেলসির হার নিশ্চিত হতো। কিন্তু তা হতে দেননি তাইরিক জর্জ ও পেদ্রো নেতো। ৮৩ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান বদলি জর্জ।
সমতায় ফেরার পরেই যোগ করা সময়ে দুর্দান্ত মুহূর্তটা সৃষ্টি করেন নেতো। যোগ করা সময়ের ৩ মিনিটে দুর্দান্ত এক শটে জাল কাঁপিয়ে দেন পর্তুগালের ফরোয়ার্ড। ক্যারাভেন কটেজে তখন ব্লুজরা উল্লাসে ফেটে পড়েন। আর তার শট জাল স্পর্শ করার আগেই চেলসির কোচ মারেসকাসহ অন্যরা মাঠে ঢুকে পড়েন। তারই শাস্তি হিসেবে এভারটনের বিপক্ষে পরের ম্যাচে ডাগআউটে থাকছেন না মারেসকা। তার পরিবর্তে ডাগআউট সামলিয়ে নেবেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক ও চেলসির সহকারী কোচ উইলি কাবায়ারো।

ম্যাচশেষে বুনো উদযাপন এবং কার্ড নিয়ে কথা বলেছেন মারেসকা। চেলসির কোচ বলেছেন, ‘আমি খুবই খুশি। প্রথমত এর কারণ হচ্ছে শেষ মুহূর্তে পাওয়া জয়ের অনুভূতিটা দারুণ। মনে করেছিলাম সমর্থকদের সঙ্গে মুহূর্ত কাটানো প্রাপ্য খেলোয়াড়দের। তাই এ কারণেই দ্রুত মাঠ ত্যাগ করি। আর দ্বিতীয় গোল যখন আমরা পেলাম তখন উদযাপন করি। এ জন্য আমাকে হলুদ কার্ড দেখানো হয়েছে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au