খেলা

ঝড় বৃষ্টিতে স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল

  • 2:45 am - April 23, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

ফেডারেশন কাপের জমজমাট ফাইনাল। বসুন্ধরা কিংস বনাম আবাহনী ক্ল্যাসিকোতে মাঠের উত্তাপ ছাপিয়ে গেছে ঘরোয়া লিগের অন্য সব ম্যাচকে। কালবৈশাখী ঝড়ে দীর্ঘসময় খেলা বন্ধ থাকায় শেষমেশ ফাইনালটি স্থগিত ঘোষণা করলেন ম্যাচ রেফারি৷ পরবর্তী সময়সূচী জানিয়ে দেবে বাফুফে।
কালবৈশাখী ঝড়, বার বার বাক বিতণ্ডায় জড়িয়ে কার্ডের ছড়াছড়ি। সবশেষে ফেডারেশন কাপের ফাইনাল থামলো কোন ট্রফি উল্লাস ছাড়াই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে বসুন্ধরা কিংস। সাদ উদ্দিনের সেট পিস থেকে কিংসের হয়ে প্রথম গোল রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের বয়সভিত্তিক দলে খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোর।

সমতায় ফিরতে আকাশী নীলরা সময় নিয়েছে মাত্র ১০ মিনিট। এমেকার জাদুতে শুধু পা ছুঁইয়েছেন বসুন্ধরার সাবেক ফুটবলার ইব্রাহিম। দু হাত তুলে ক্ষমাই চাইলেন ভক্তদের কাছে। প্রথমার্ধ শেষের আগে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেছেন দুদলের আট ফুটবলার।

সেকেন্ড হাফ শুরু হতেই হানা দেয় ঝড়। ডাগআউটের ছাউনি উড়ে যায়, রফিক উদ্দিন ভূঁইয়া পানি জমে খেলা বন্ধ থাকে ১ ঘণ্টারও বেশি সময়।
ঝড়ের পরও মাঠ ছাড়েনি ফুটবল ভক্তরা। যোগ করা অতিরিক্ত সময়ে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই থামলো অনাকাঙ্খিতভাবে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au