খেলা

র‌্যাংকিংয়ে সেরা অবস্থানে নাহিদা ও শারমীন

  • 5:10 pm - April 23, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার

নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেলে মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আর বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির নতুন র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে দুই দেশের একাধিক ক্রিকেটারের। বিশেষ করে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার। তিনি ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে জায়গা করে নিয়েছেন র‌্যাংকিংয়ের শীর্ষ দশে।
বল হাতে নজর কেড়েছেন যারা:
বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার বাছাইপর্বে ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে সেরা ১০ এ উঠে এসেছেন। যা তার ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিং। পাকিস্তানের স্পিনার সাদিয়া ইকবাল ৯ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে রয়েছেন। তার সতীর্থ ফাতিমা সানা পাঁচ ধাপ এগিয়ে এখন ২৭তম। আর ডায়ানা বেগ তিন ধাপ এগিয়ে ৩৫তম।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথিউস বাছাইপর্বে ১৩ উইকেট নিয়ে সবার সেরা বোলার হয়েছেন। তিনি এখনও বোলারদের তালিকায় নবম স্থানে আছেন। তার দুই সতীর্থ অ্যাফি ফ্লেচার ও করিশমা রামহারাক যথাক্রমে তিন ও পাঁচ ধাপ এগিয়ে ২১ ও ২৫ নম্বরে উঠে এসেছেন।

ব্যাট হাতে যাদের অগ্রগতি:
হেইলি ম্যাথিউস শুধু বল নয়, ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন। ২৪০ রান করে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন ৫ নম্বরে রয়েছেন। আইরিশ ব্যাটার গ্যাবি লুইস পাঁচ ধাপ এগিয়ে ১৭তম, আর পাকিস্তানের অভিজ্ঞ সিদরা আমিন ঠিক পরের অবস্থানে— ১৮ নম্বরে রয়েছেন।

বাংলাদেশের শারমিন আখতার ব্যাটারদের মধ্যে আট ধাপ এগিয়ে এখন ২১তম। আর আইরিশ তরুণী এমি হান্টার সাত ধাপ উঠে ২৭তম স্থানে রয়েছেন।

স্কটল্যান্ড অধিনায়ক ক্যাথরিন ব্রাইস, যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, তিনিও আট ধাপ এগিয়ে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৩৫তম অবস্থানে এসেছেন। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে তিনি এখন ৩০ নম্বরে।
অলরাউন্ডারদের মধ্যে আরও যারা অগ্রগতি পেয়েছেন তারা হলেন— আয়ারল্যান্ডের অরলা প্রেন্ডারগাস্ট। যিনি তিন ধাপ এগিয়ে ১১তম। আর পাকিস্তানের ফাতিমা সানা ১০ ধাপ এগিয়ে ১৫তম স্থানে এসেছেন।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au