খেলা

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হার তিন উইকেটে

  • 2:35 am - April 24, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

সিলেটে হতাশা মোড়ানো পারফরমেন্স বাংলাদেশের। জিম্বাবুয়ের কাছে তিন উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটারদের ছন্নছাড়া পারফরমেন্স বল হাতে মিরাজ-তাইজুলরা চেষ্টা করেও দলকে জেতাতে পারননি। দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো রোডেশিয়ানরা।

ব্যাটারদের ব্যর্থতার পর শেষ বিকেলে খানিকটা রোমাঞ্চ, সিলেট টেস্টর চতুর্থ দিন শেষে পরাজয় আর একরাশ হতাশা সঙ্গী করে মাঠ ছাড়েন শান্তরা।

চতুর্থ দিনের দ্বিতীয় বলে শান্তর সুসাইডাল শট, বড় লিডের আশা শেষ করে দেয়। মেহেদি মিরাজ চার আর ছয়ে আশা দেখান। কিন্তু স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। মিরাজের বিদায়ের পরের ওভারে তাইজুল আউট। ফাইটিং টার্গেটের আশা একেবারেই শেষ।

জাকের আলী অনিক ও হাসান মাহমুদ অষ্টম উইকেটে ৯১ বলে ৩৫ রানের জুটি গড়েন। এতে বাংলাদেশের লিড মাত্র দেড়শ ছাড়ায়। জাকরকে ভালোই সঙ্গ দেয়া হাসান মাহমুদ মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন। এর মাঝে ফিফটি তুলে নেন জাকের।

এরপর খালেদ আহমেদের বিদায়ের পর জাকের আলী শেষ ব্যাটার হিসেবে ৫৮ রান করে আউট হলে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৫৫ রানে।

১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার বেনেট ও বেন কারান ৯৫ রান তুলে ম্যাচ জয় সহজ করে ফেলেন। বেনেট ৫৪ ও কারান ৪৪ রান করেন।

এরপর শেষ বিকেলে আলোয় জিম্বাবুয়েকে চাপে ফেলে দেন দুই স্পিনার মিরাজ ও তাইজুল। তাদের দারুণ বোলিংয়ে ১৬১ রানে ৭ উইকেট হারায় সফরকারীরা। দুই ইনিংসে ১০ উইকেট তুলে নিয় টেস্টে বাংলাদেশে তৃতীয় বোলার হিসেবে ২শ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন মেহেদী মিরাজ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত ১৭৪ রান তুলে জয়ের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au