খেলা

আবারো জাতীয় দলে ফিরলেন এনামুল বিজয়

  • 4:38 am - April 24, 2025
  • পঠিত হয়েছে:৬৩ বার

২০২৫ সালে শতকের হাফ সেঞ্চুরি হাঁকানোর স্বপ্ন পূরণ করার পর পরই পেলেন দারুন সংবাদ। তিন বছর পর জাতীয় দলের টেস্ট ফরমেটে আবারো ফিরলেন এনামুল হক বিজয়। তবে জাতীয় দলে এনামুলের প্রত্যাবর্তনটা যেন একটু বেশি অদ্ভুতুড়ে হয়ে থাকে। ডিপিএলে যথারীতি প্রতিআসরে দুর্দান্ত পারফর্ম করেন। যেটার ফরমেট কিনা ওডিআই। অথচ যখনই বিজয়কে ডিপিএলের পারফরমের পর পর জাতীয় দলে ডাকা হয় তখন তাকে টি-টোয়েন্টি অথবা টেস্ট ফরম্যাটে ডাকা হয়।

তবে তাও এনামুল হক খেলে যান নিজের স্বপ্ন পূরণের জন্য। স্বপ্নকে সত্যিতে রূপান্তর করার জন্য যা যা করার দরকার তিনি সবই করেন যার ফলাফল এইতো গেল কিছুদিন আগে দেখতে পাওয়া গিয়েছিল স্বীকৃত ক্রিকেটে শতকের অর্ধশতক পূরণ করতে। এখন দেখা যাক, দ্বিতীয় টেস্টের একাদশে বিজয় যদি সুযোগ পান তাহলে কিভাবে তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে সবার সামনে মেলে ধরতে পারেন।

জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালের জুন মাসের দিকে। যদিও সেই টেস্ট ম্যাচে বাংলাদেশ হেরে যায়। এনামুলও বলার মত তেমন পারফর্ম করতে পারেননি। প্রথম ইনিংসে ২৩ রান ও দ্বিতীয় ইনিংসে মাত্র চার রান। এরপর টানা তিন বছর টেস্ট ফরম্যাটে জাতীয় দলের বাইরে ছিলেন। এবং কি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন সেই তিন বছর আগে অর্থাৎ ২০২২ সালের আগস্টের ৩০ তারিখে। সেই ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায় এবং ১৪ বলে মাত্র পাঁচ রান করতে পেরেছিলেন। আর নিজের পছন্দের ফরমেট অর্থাৎ ওডিআইতে খেলেছিলেন গতবছর। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলে বাংলাদেশ অবশ্য জয়ের দেখা পেয়েছিল তবে বিজয় ২২ বল মোকাবেলা করে মাত্র ১২ রান করেছিলেন যা তার নামের সাথে মোটেও যায় না অন্তত ওডিআই ফরমেটে।

তবে অতীত সব সময় অতীত। এত সময় পার হবার পর এনামুল নিজেকে আরও বেশি পরিণত করেছেন। এখন দেখার বিষয় জাতীয় দলে আবার অন্তর্ভুক্ত হবার পর যদি তিনি একাদশের সুযোগ পান তাহলে নিজেকে যথাযথভাবে মিলে ধরতে পারেন কিনা। কারণ যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে জাতীয় দলে যাওয়া আসার মধ্যেই থাকতে হচ্ছে এনামুল হককে। অথচ আগে একটা সময় ছিল যখন বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে সবসময় দেখতে পাওয়া যেত বিজয়কে। সেসব এখন সোনালী অতীত। তবে সেই সোনালী অতীত আবারও ফিরে আনার সুযোগ পেলেন বিজয়। ভক্তদের এখন একটাই চাওয়া বিজয় যেন ঠিক সেই সোনালী অতীতটা আবারো ফিরিয়ে আনেন জাতীয় দলের হয়ে নিয়মিত রান করে।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au