খেলা

পিএসএল খেলতে গেলেন নাহিদ রানা

  • 9:39 pm - April 24, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার

গতি দিয়ে রাজ করছেন, গতির কারণেই পেয়েছেন পরিচিতি। নাহিদ রানার পরিচিতির সেই পরিধি এবার বাড়ছে। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন এই তরুণ। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলবেন এই স্পিডস্টার।

আজ পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন নাহিদ। তার যাত্রার বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান। তিনিও বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন পিএসএলে।

নাহিদের সঙ্গে ছবি দিয়ে আতাহার লিখেছেন, ‘পিএসএলে নাহিদ রানার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।’ ছবিতে দেখা যাচ্ছে, জার্সি ও কালো গেঞ্জি পরে আছেন নাহিদ। তার সঙ্গে সাদা গেঞ্জি ও কালো প্যান্ট পরে পোজ দিয়েছেন আতাহার। দুজনকে একই ফ্লাইটে পাকিস্তান যাচ্ছেন কিনা, তা জানা যায়নি।

পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছিলেন ৩৯ বাংলাদেশি। দল পান তিনজন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। চোটে পড়ে শুরুর আগেই পাকিস্তান থেকে ফেরেন লিটন। তবে রিশাদ দেখাচ্ছেন স্পিন ভেলকি। লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই লেগি। নাহিদকে গোল্ড ক্যাটাগরিতে টেনেছে পেশোয়ার জালমি।

বাবর আজমের দলের হয়ে খেলতে আজ পাকিস্তান যাচ্ছেন নাহিদ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের কারণে তাকে শুরু থেকে এনওসি দেয়নি বিসিবি। একই ‍টুর্নামেন্টে ধারাবিবরণী দেবেন আতাহার।

রিশাদের পর এবার এই দুজনের পিএসএল মাতানোর পালা। আজ রাতের ম্যাচে লাহোর লড়বে পেশোয়ারের। এই ম্যাচে হয়ত নাহিদ-রিশাদের মুখোমুখি দেখা হবে না!

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au