খেলা

তাওহীদ হৃদয়ের কাছে নতি স্বীকার বিসিবির

  • 2:08 am - April 26, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার

তাওহীদ হৃদয়ের শাস্তির নাটক যেন থামার নাম নেই। এই ব্যান করা হয় এই আবার আনব্যান। আবারো তাওহীদের শাস্তি নিয়ে পাওয়া গেল নতুন তথ্য। ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচে মাঠে অনুপযুক্ত আচরণের কারণে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি। পরে সেই শাস্তি কমিয়ে এক ম্যাচে নামিয়ে আনা হয়। তবে শাস্তির প্রক্রিয়া ঘিরে শুরু থেকেই দেখা দেয় নানা নাটকীয়তা। এবার সেই এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা।

বিসিবির এক সূত্র জানিয়েছে, হৃদয়ের ওপর এখনই শাস্তি কার্যকর হচ্ছে না। তবে আগামী এক বছরের মধ্যে যদি আবার কোনো অসদাচরণে জড়িয়ে পড়েন, তাহলে আগের সেই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। বোর্ডের এমন সিদ্ধান্তে ফের প্রশ্ন উঠেছে শৃঙ্খলা ও নীতিনির্ধারণী প্রক্রিয়া নিয়ে।

এই ঘটনার পর শুক্রবার সকালে মিরপুরে ক্রিকেটারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে হৃদয়ের শাস্তি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, পুরো শাস্তির প্রক্রিয়াটি ‘হাস্যকর’। তার ভাষায়, একই অপরাধে প্রথমে দুই ম্যাচ, পরে এক ম্যাচ, তারপর আবার নতুন করে শাস্তি, এ ধরনের সিদ্ধান্ত নিয়মের তোয়াক্কা না করে নেওয়া হয়েছে।

শুরু থেকেই হৃদয়ের শাস্তি ঘিরে বিসিবির বিভিন্ন বিভাগের সিদ্ধান্তে ছিল অসঙ্গতি। প্রথমে টেকনিক্যাল কমিটি আবেদন প্রত্যাখ্যান করলেও আম্পায়ার বিভাগ নিয়মের বাইরে গিয়ে শাস্তি কমায়। পরে আবার সেই শাস্তি কার্যকর করা হয় নতুন করে। এবার সেটি এক বছরের জন্য পেছানো হলো। ফলে পুরো বিষয়টিই যেন রয়ে গেল ধোঁয়াশার মধ্যেই।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au