খেলা

জয় দিয়ে নেপাল সফর শেষ করল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

  • 4:26 am - April 26, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

জয় দিয়ে নেপাল সফর শেষ করল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ২৮-২৩ পয়েন্টে। প্রথমার্ধে ৭ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুন কামব্যাক করে বাংলাদেশ। দুটি লোনাসহ ২১ পয়েন্ট আদায় করে নেয় শ্রাবণী, বৃষ্টিরা। এর ফলে জয়ের হাসি নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। আর পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল নেপাল।

এই সিরিজে ধারাবাহিক উন্নতি করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপাল জয় পায় ৪১-১৮ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচ ২৯-২২ পয়েন্টে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জয় পায় ২৬-২৩ পয়েন্টে। চতুর্থ ম্যাচেও নেপালের সাথে সমান তালে খেলেছে বাংলাদেশ। কিন্তু ২১-১৭ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় স্বাগতিক নেপাল।

সিরিজে ব্যবধান কমানোর লক্ষ্যে নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। তবে প্রথমার্ধে গুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের ৮ মিনিটে একটি লোনা পায় নেপাল। ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। নেপালের ১৪ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের ছিল ৭ পয়েন্ট।

তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট আদায় করে নিতে থাকে বাংলাদেশ দল। লোনা পেয়ে নেপালকে পেছনে ফেলে শ্রাবণী, বৃষ্টিরা। লিড নিয়ে ম্যাচে এগিয়ে যেতে থাকে লাল সবুজের প্রতিনিধরা। ম্যাচে আরেকটি লোনা পেয়ে এক সময় আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশের কৌশলের কাছে পারে উঠেনি নেপাল।

ভারতে আসন্ন বিশ্বকাপ কাবাডির আগে এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক কাজে দেবে বলে জানিয়েছেন
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। ‘এই সিরিজে আমাদের মেয়েরা ধারাবাহিক উন্নতি করেছে। বিশ্বকাপের আগে আমাদের কাজ করার কিছু জায়গা আমরা খুঁজে পেয়েছি। কার কোথায় সমস্যা আছে সেসব নিয়ে আমরা কাজ করব। এই সিরিজ শেষে আমরা আশা করতে পারি বাংলাদেশের সামনের রাস্তা খোলা। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পদকের সম্ভাবনা আছে। এই সিরিজ থেকে মেয়েরা যে আত্মবিশ্বাস অর্জন করেছে তা বিশ্বকাপে কাজে দেবে। আমি মনে করি বাংলাদেশ ভালো একটা শেপে আছে। এখন নার্সিং করা দরকার।

ভবিষ্যতে নেপালের সাথে কোন নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। ‘আমি একটা মেসেজ আজ দিতে চাই ভবিষ্যতে নেপালের সাথে আমরা কোন নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। পরবর্তীতে নেপালের সাথে টেস্ট সিরিজ খেলি বা অন্য কোন দেশ সাথে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলি সেটা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। সেক্ষেত্রে আমাদের সম্ভাবনার জায়গা কতটুকু আছে তা যাচাই করতে পারব।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au