রাত পোহালেই বিসিবি নির্বাচন
মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সার বিপক্ষে রিয়াল মাদ্রিদ খেলতে যাচ্ছে কোপা দেল রে’র ফাইনালে। কয়েক ঘণ্টার চরম উত্তেজনার নাটকীয়তার পর ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। যদিও তার আগে রেফারি ইস্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পরিস্থিতি। রিয়াল মাদ্রিদ অনুশীলন বাতিল করে, সংবাদ সম্মেলন বাতিল করে, এমনকি ফটোসেশনও স্থগিত করে দিয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যমে তখন খবর ছড়িয়ে পড়ে, নির্ধারিত রেফারি পরিবর্তন না হলে ম্যাচ বয়কট পর্যন্ত করতে পারে এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়ররা।
তবে সব জল্পনা-কল্পনার মাঝেই ক্লাবটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা কখনোই ম্যাচ বর্জনের কথা ভাবেনি। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়া নানা গুজবের প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ সিএফ পরিষ্কার করে জানাচ্ছে, আমাদের দল কখনো কোপা দেল রে’র ফাইনাল ম্যাচ খেলা থেকে বিরত থাকার কথা বিবেচনাই করেনি।
ক্লাবটি স্পষ্ট করে বলেছে, রেফারিদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করলেও, তার জন্য মাঠে না নামার মতো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রিয়ালের বক্তব্য, ‘ফাইনালের মাত্র ২৪ ঘণ্টা আগে রেফারিদের পক্ষ থেকে কিছু মন্তব্য এসেছে, যেগুলো অনেকটাই অযৌক্তিক। আমাদের বিশ্বাস, এই ধরনের মন্তব্য বিশ্বব্যাপী কোটি কোটি দর্শক ও ভক্তের সামনে ফুটবলের মর্যাদা ও সৌন্দর্য ক্ষুণ্ন করতে পারে না। বিশেষ করে তারা যারা সেভিয়ায় এসেছেন বা আসার পরিকল্পনা করেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল।
রিয়াল মাদ্রিদ আরও বলেছে, তারা বিশ্বাস করে, শেষ পর্যন্ত ফুটবলের আসল মূল্যবোধই বিজয়ী হবে। যদিও বিবৃতির শেষ অংশে কিছুটা ক্ষোভ প্রকাশ করে ক্লাবটি উল্লেখ করেছে, ‘আজ আবারও আমাদের ক্লাবের বিরুদ্ধে রেফারিদের পক্ষপাতমূলক মনোভাব ফুটে উঠেছে।
এই নাটকীয় সব মুহূর্তের মধ্যেও রিয়াল মাদ্রিদ নিজেদের শান্ত রেখেছে এবং ভক্তদের আশ্বস্ত করেছে যে, তারা মাঠেই নিজেদের সেরা দিয়ে লড়বে। এখন পুরো ফুটবলবিশ্ব অপেক্ষায়—বার্সার বিপক্ষে ফাইনালের রাতটি কেমন হয় এবং সেই সাথে রিয়াল মাদ্রিদ কী মাঠের খেলায় বিতর্কের জবাব দিতে পারবে নাকি সেটিই এখন দেখার অপেক্ষায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au