বিশ্ব

অস্ট্রেলিয়ায় ‘ট্রাম্পপন্থি’দের হারিয়ে ফের জয়ী লেবার পার্টি

  • 12:43 am - May 04, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

মেলবোর্ন, ০৩ মে— টানা দ্বিতীয় মেয়াদে জাতীয় নির্বাচনে জয় পেল অস্ট্রেলিয়ার লেবার পার্টি। ২০০৪ সালের পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে দেশটি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে চলেছেন অ্যান্থনি আলবানিজ।

শনিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নির্বাচনে ১৫০টি আসনের মধ্যে ৮৬টি আসন জিতেছে লেবার পার্টি, যা তাদের জন্য একটি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। অন্যদিকে পিটার ডাটনের নেতৃত্বে বিরোধী জোট পেয়েছে ৪০টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১০ টি আসন। নির্বাচনে ভোট দিয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ নাগরিক।

লেবার পার্টির জয়ের পর সমর্থকদের উল্লাস। ছবি: এবিসি নিউজ।

এদিকে লেবার পার্টির এই জয়কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থি রক্ষণশীল লিবারেল পার্টির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দলটি ট্রাম্পকে অনুসরণ করে ‘মেইক অস্ট্রেলিয়া গ্রেট এগেইন’ স্লোগান দিয়েছিল।

শনিবার নির্বাচনের ফলের পর আলবানিজ বলেন, “অস্ট্রেলিয়ার জনগণ আমাদের মূল্যবোধের জন্য ভোট দিয়েছে। তারা আশাবাদ ও সবার জন্য সুযোগের জন্য ভোট দিয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়রা আশা ও দৃঢ় সংকল্পকে বেছে নিয়েছে।”

নির্বাচনে হেরে যাওয়ার পর সমস্ত দায় নিজের প্রতি নিয়েছেন বিরোধী নেতা পিটার ডাটন। নিজ আসন ডিকসনেও লেবার পার্টির প্রার্থী আলি ফ্রান্সের কাছে হেরেছেন তিনি, যেই আলী ২০১১ সালে এক দুর্ঘটনায় পা হারান। এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ, এই প্রথমবারের মতো কোনো বিরোধী নেতা নিজ আসনে হারলেন।

নির্বাচনের প্রচারে অল্প খরচে শিশুসেবা ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আলবানিজ। একই সঙ্গে নতুন দক্ষতা শিখতে চায় এমন কর্মীদের জন্য সরকারি সহায়তা দেওয়ার কথাও বলেছিলেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনের আগে গৃহায়ন, স্বাস্থ্য, অর্থনীতি, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল লেবার পার্টি।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্ট্রেলিয়াজুড়ে ভোটগ্রহণ হয়।

এই শাখার আরও খবর

সুড়ঙ্গে ৯ দিন: ‘সবাইকে বাঁচাতে গিয়েই আমার সময় ফুরিয়ে গেল’

নেপালের নুয়াকোটে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে নয় দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন দুই শ্রমিক। তাঁদের একজন সঞ্জয় সাহ। গত ২৬ আগস্ট আকস্মিক পাহাড়ি…

স্পেনের উপকূলে ভাসমান নৌকা থেকে ৮০ মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ভাসমান একটি নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই নৌকা থেকে ৪৪ জনকে…

ইউক্রেনের গোলাবারুদ চুক্তি বিতর্কে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহের জন্য ৭ কোটি ইউরোর বেশি মূল্যের একটি চুক্তি নিয়ে বিতর্কের জেরে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকুর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২০২২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর…

নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়…

‘নটি বয়’র সফল উৎক্ষেপণে মহাকাশে ভারতের নতুন সাফল্য

ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি-এফ১৭ রকেটের মাধ্যমে ‘ইওএস-০৫’ নামে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ সফলভাবে…

ইন্দোনেশিয়ায় বিনামূল্যের খাবার খেয়ে ১,৭০০ শিক্ষার্থী-শিক্ষক অসুস্থ

ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে সরকারের বিনামূল্যের খাবার কর্মসূচির খাবার খেয়ে তিন দিনে ১ হাজার ৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে মধ্য জাভা প্রদেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au