খেলা

সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো টাইগার যুবারা

  • 4:02 am - May 04, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

শ্রীলঙ্কার মাটিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোতে ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের ১৪৬ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন টাইগার যুবারা।

প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারলেও পরের তিন ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ওপেনার জাওয়াদ আবরার। মাত্র তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে দলকে এনে দিলেন সিরিজের সর্বোচ্চ ৩৩৬ রানের সংগ্রহ। তার সঙ্গে হাফ সেঞ্চুরি করেছেন রিজান হোসেনও।

৩৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাকফুটে পড়ে যায় শ্রীলঙ্কা। টাইগার পেসার আল ফাহাদের বিধ্বংসী বোলিংয়ে ৩৮.৪ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে বড় জয় পায় বাংলাদেশ যুব দল।

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবারা। বিদেশের মাঠে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহও এটি। এর আগে ২০১৯ সালে নিজেদের মাঠে বাংলাদেশ করেছিল ৩৪০ রান। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরার ওপেনিং জুটিতে যোগ করেন ৪৯ রান। ১৯ রানে বিদায় নেন কালাম। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের আরেকটি জুটি হয় তামিম-জাওয়াদের। আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক তামিম এবার ২৩ রানে ফিরলেন রানআউটে কাটা পড়ে।

তৃতীয় উইকেটে জাওয়াদ-রিজানের জুটির সৌজন্যে আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে তৃতীয় উইকেটে স্কোরবোর্ডে যোগ করেন ১৩৫ রান। বড় পুঁজির ভিত পায় বাংলাদেশ। ১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান করেন ৮২ রান। ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছক্কায়। শেষদিকে সাইমুন বশির ৮ বলে ২৩, ফাহাদের ৫ বলে ১৯ ও মোহাম্মদ আবদুল্লাহর ৩২ রানের কল্যাণে ৩৩৬ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নিয়েছেন রাসিত নিমসারা।

লঙ্কানদের ব্যাটিং বিপর্যয় শুরু হয় শুরুতেই। মাত্র ৩৬ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর ১৭ বলে ৩০ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন চামিকা হিনাতিগালা, তবে তাকেও ফেরান আল ফাহাদ। অধিনায়ক ভিমথ দিনসারা করেন ৬৬ রান, আর শেষ দিকে রাসিথ নিমসারার ২৯ বলে ৩৯ রানের ইনিংস কিছুটা মান বাঁচালেও হার এড়াতে পারেননি লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আল ফাহাদ, নেন ৩ উইকেট। অধিনায়ক আজিজুল হাকিম ও সানজিদ মজুমদার নেন ২টি করে উইকেট। দেবাশীষ দেবা, সামিউন বাসির ও কালাম সিদ্দিকের শিকার একটি করে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au