খেলা

চুক্তিতে ফিরেছে ১৮ জন নারী ফুটবলার

  • 3:21 am - May 06, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চলমান দ্বন্দ্ব অনেকটাই প্রশমিত হয়েছে। সম্প্রতি বিদ্রোহী হিসেবে চিহ্নিত ১৮ জন নারী ফুটবলার বাফুফের সঙ্গে ছয় মাস মেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এর ফলে চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫৪ জনে। গত ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় ৩৬ জন খেলোয়াড়ের সঙ্গে এই মেয়াদি চুক্তি করেছিল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সোমবার গণমাধ্যমকে জানান, “বাকি থাকা ১৮ জন খেলোয়াড় গত সপ্তাহে ছয় মাসের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তির মেয়াদ স্বাক্ষরের তারিখ থেকেই কার্যকর হয়েছে।

বিদ্রোহী ১৮ ফুটবলারের মধ্যে বর্তমানে ৮ জন কোচ পিটার বাটলারের অধীনে ঢাকায় চলমান ক্যাম্পে অনুশীলন করছেন। বাকি ১০ জন বর্তমানে খেলছেন ভুটানের নারী ফুটবল লিগে।

তারা হলেন—সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মারিয়া ম্যানডা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, রুপনা চাকমা, শামসুন্নাহার (সিনিয়র) ও মাতসুশিমা সুমাইয়া।
চুক্তিপত্রে স্বাক্ষরের পদ্ধতি সম্পর্কে কিরণ বলেন, “ভুটানে থাকা খেলোয়াড়দের অনলাইনে চুক্তির কাগজ পাঠানো হয়েছিল। তারা স্বাক্ষর করে তা স্ক্যান করে ফেরত পাঠিয়েছে। ”

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অধীনে অনুশীলনে অস্বীকৃতি জানান এই ১৮ জন নারী ফুটবলার। সেসময় তারা ছিলেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ৫৫ জনের অংশ। তাদের অনড় অবস্থানের ফলে বাফুফে সেই সময় ৩৬ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করে।

এই সংকটের অবসান ঘটে মার্চের শেষদিকে, যখন ঈদের ছুটি শেষে বিদ্রোহীরা বাটলারের অধীনে পুনরায় অনুশীলনে ফিরতে সম্মত হন।

এখন সামনে রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আগামী ৩১ মে তারা মুখোমুখি হবে জর্ডানের, এরপর ৩ জুন খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au