খেলা

মারা গেছেন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী দলের সদস্য!

  • 3:47 am - May 07, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, কিংবদন্তি ডিফেন্ডার লুইস আদোলফো গালভান আর নেই। কোর্দোবা শহরের রেইনা ফাবিওলা ক্লিনিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭৮ সালের বিশ্বকাপে গালভান ছিলেন আর্জেন্টিনার রক্ষণভাগের অপরিহার্য অংশ। ক্যাপ্টেন দানিয়েল পাসারেলার সঙ্গে জুটি বেঁধে তিনি প্রতিটি ম্যাচে মাঠে নামেন, যার মধ্যে ছিল বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল, যেখানে আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয় ।

জাতীয় দলের হয়ে ১৯৭৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি ৩৪টি ম্যাচ খেলেন এবং ১৯৮২ সালের বিশ্বকাপেও অংশগ্রহণ করেন।

গালভান তার ক্লাব ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন তালিয়েরেস দে কোর্দোবা ক্লাবে, যেখানে তিনি ১৭ মৌসুমে ৫০৩টি ম্যাচে অংশগ্রহণ করেন, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ।

তার ক্লাব ক্যারিয়ারে তিনি আরও খেলেছেন লোমা নেগ্রা, বেলগ্রানো, সেন্ট্রাল নর্তে এবং বলিভিয়ার ক্লাব বলিভারে।
গালভান গত কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

এর আগে মার্চ মাসে তিনি কিডনি সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে গালভানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে ।

গালভানের ক্লাব তালিয়েরেস দে কোর্দোবা সামাজিক মাধ্যমে লিখেছে, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ক্লাবের প্রতীক এবং ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য লুইস আদোলফো গালভান আমাদের মাঝে আর নেই। আমরা তাঁর আত্মার চিরন্তন শান্তি কামনা করি এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au