খেলা

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন কাগিসো রাবাদা

  • 4:04 am - May 07, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার

মাত্র দুইদিন আগেই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে রিক্রিয়েশনাল ড্রাগ গ্রহণের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিলেন কাগিসো রাবাদা। প্রাথমিকভাবে তিন মাসের নিষেধাজ্ঞা পেলেও দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার শাস্তি কমে এসেছে। পেশাদার আচরণ বজায় রাখা এবং ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তার এই নিষেধাজ্ঞা এক মাসে কমিয়ে আনা হয়েছে। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার এরই মধ্যে এক মাসের শাস্তি ভোগ করেছেন, ফলে সব ধরনের ক্রিকেটে তার খেলতে আর কোনো বাধা নেই। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুজরাট টাইটান্সের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে, এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলার সময়। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন রাবাদা। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরত রাখে। বোর্ডের বিবৃতি অনুযায়ী, রাবাদা ছিলেন ‘প্রোভিশনাল সাসপেনশনে’, যার মেয়াদ ছিল এক মাস।

এই নিষেধাজ্ঞার কারণে এপ্রিলের শুরুতে আইপিএল চলাকালীন হঠাৎ দেশে ফিরে যান রাবাদা। সে সময় তার দল গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরেছেন। পরে জানা যায়, মূলত ডোপ কেলেঙ্কারির কারণেই তাকে সাময়িকভাবে খেলার বাইরে রাখা হয়েছে।

তবে নিষেধাজ্ঞার সময়সীমা পেরিয়ে যাওয়ায় আবারও আইপিএলে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন এই ডানহাতি পেসার। চলতি মৌসুমে এর আগে গুজরাটের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি, উইকেট নিয়েছেন দুটি।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে গুজরাট টাইটান্স। গুরুত্বপূর্ণ এই সময়ে রাবাদার মতো অভিজ্ঞ পেসারের ফেরাটা দলের জন্য বড় স্বস্তির। আজ মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে তাকে।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au