লিড নিউজ

ভারতের বাঁধে পানিশূন্য পাকিস্তানের চেনাব নদী

  • 6:54 am - May 07, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

মেলবোর্ন, ০৭ মে- পাকিস্তানে বহমান চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। ডনে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

ইসলামাবাদ জানিয়েছে, রবিবার যেখানে চেনাব নদীতে প্রবাহিত হতো ৩৫ হাজার কিউসেক পানি, সেখানে সোমবার সকালে তা ৩ হাজার ১০০ কিউসেক হয়ে যায়।

দেশটির পাঞ্জাব প্রদেশের সেচ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডনকে বলেন, “ভারত আমাদের পানি ব্যবহার করে তাদের বাঁধ/জলবিদ্যুৎ প্রকল্পগুলো পূর্ণ করছে। এটি সিন্ধু পানি বন্টন চুক্তির গুরুতর লঙ্ঘন।”

ভারতের চেনাব বেসিনে তিনটি প্রধান জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। সেগুলো হলো- ১ হাজার মেগাওয়াটের প্যাকাল ডুল,৯০০ মেগাওয়াটের বাগলি হার ও ৬৯০ মেগাওয়াটের সালাল।

নয়াদিল্লি এই বাঁধগুলো পূর্ণ করার জন্য চেনাব নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে। যার ফলে পাকিস্তান অংশে পানি চুক্তি অনুযায়ী স্বাভাবিকের তুলনায় ৯০ শতাংশ কমে গেছে।

ভারত শুধু পানি কমিয়েই থেমে থাকেনি। বিশেষজ্ঞদের বরাতে ডন জানিয়েছে, দেশটির সালাল ও বাগলি হার প্রকল্পের বাঁধে ‘রিজার্ভয়ার ফ্লাশিং’ প্রক্রিয়া শুরু করেছে। যার ফলে পানি পলি যুক্ত হয়ে পাকিস্তানে প্রবাহিত হচ্ছে।

এই প্রক্রিয়া সিন্ধু পানি বন্টন চুক্তির অধীনে নিষিদ্ধ ছিল। তবে চুক্তি স্থগিতের পর ভারত এখন এই পদক্ষেপও নিয়েছে।

চেনাব নদীর পানি প্রবাহের কমিয়ে দেওয়া- পাকিস্তানে চলতি মৌসুমে ফসল উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। দেশটি এরই মধ্যে পানির ঘাটতিতে রয়েছে। ভারতের এমন পদক্ষেপ সংকট আরও বাড়াবে।

ইসলামাবাদ দাবি করেছে, ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন- যা দক্ষিণ এশিয়ার জলবায়ু নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে।

গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

নয়াদিল্লি এই হামলার সঙ্গে ইসলামাবাদ যুক্ত বলে দাবি করেছে এবং একাধিক কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করাও রয়েছে।

তবে পাকিস্তান এতে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার আন্তর্জাতিক ও নিরপেক্ষ তদন্ত চেয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, পানি বন্টন চুক্তি স্থগিত করা পাকিস্তানের জন্য রেডলাইন (শেষ সীমা)। দেশটির দায়িত্বশীল অনেকে পরমাণু বোমা হামলা চালানোর হুমকিও দিয়েছেন।

আপাতত ভারতের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। তারা বিশ্ব ব্যাংক, স্থায়ী সালিসি আদালত, আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে এই বিষয়টি উত্থাপন করার পরিকল্পনা করছে।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

হামলায় এক পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস, অবস্থা সংকটাপন্ন

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ি দিয়ে চালানো উদ্দেশ্যমূলক হামলায় এক পা হারিয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। অস্ত্রোপচারের পরও…

ভিক্টোরিয়ায় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা: আটক চালককে জিজ্ঞাসাবাদ, হামলার উদ্দেশ্য খুঁজছে পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। এ ঘটনায় আটক ৪৩…

নেতানিয়াহুর পাশে ট্রাম্প, ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নেতানিয়াহুকে পুনর্নির্বাচিত করার বিষয়ে সরাসরি সমর্থন জানাতে অনীহা প্রকাশ করলেও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au