খেলা

সোহান ও অঙ্কনের সেঞ্চুরিতে এক ম্যাচ বাকি থাকতে নিউজিল্যান্ড এ দলকে সিরিজ হারালো বাংলাদেশ

  • 4:37 am - May 08, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও দাপট দেখালো বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে রান গেল সাড়ে তিনশোর কাছে। পরে শরিফুল ইসলাম, তানভির ইসলামদের বোলিং ঝলকে সহজেই জিতে যায় স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের দলটি জিতেছে ৮৭ রানে। আগে ব্যাটিং পেয়ে ৩৪৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল, কিউইরা আটকে যায় ২৫৭ রানে।

বাংলাদেশের বড় জয়ের নায়ক সোহান ও অঙ্কন। ১০৮ বলে ১০৫ রান করেন অঙ্কন। ১০১ বলে ১১২ রানের ইনিংস খেলেন কিপার ব্যাটার ও অধিনায়ক সোহান।

টস হেরে এদিন শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১২ রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার নাঈম শেখ বিদায় নেন থিতু হয়ে। ৪১ বলে ৪০ রান করে ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়ানো ব্যাটার।

তিনে নেমে এনামুল হক বিজয় আউট হন ৩৪ বলে ৩৯ রান করে। ৯৭ রানে ৩ উইকেট পড়ার পর লম্বা জুটি গড়েন অঙ্কন-সোহান। ১৯১ বলে গড়েন ২২৫ রানের জুটি। দুজনেই পেরিয়ে যান তিন অঙ্কের ঘর। অঙ্কনের ব্যাট থেকে ৭ চারের সঙ্গে আসে ৫ ছক্কা। সোহান মারেন ৭টি করে চার-ছয়।

৩৪৫ রানের বিশাল লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিলো ভালো। ওপেনিং জুটিতে ৫২ রান আসার পর ডেল ফিলিপস দারুণ ইতিবাচক মেজাজে বাড়াচ্ছিলেন রান। ১৫তম ওভারে দলের ৯৯ রানে তার বিদায়ে নামে ধস। ৫৪ বলে ১৪ চার, ২ ছক্কায় ৭৯ করেন থামেন তিনি।

মাঝের ওভারে মোসাদ্দেক হোসেন সৈকত হানেন জোড়া আঘাত। শরিফুল তুলে নেন ফিলিপসকে। ধসে পড়া সফরকারীরা আর ম্যাচে ফিরতে পারেনি। ৫০ রানে ৩ উইকেট নিয়ে দলের সফল বোলার মোসাদ্দেক হোসেন সৈকত। শরিফুল ২৯ রানে নেন ২ উইকেট, বাঁহাতি স্পিনে ৫৫ রানে ২ উইকেট পান তানভির।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au