খেলা

শঙ্কার মুখে বাংলাদেশ ও পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ

  • 4:42 am - May 08, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত, উপমহাদেশের ক্রিকেটে পড়তে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে। এবং কি বাংলাদেশের বেশ কিছু খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেও পড়তে পারে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে কয়েকদিন আগেই বলা হয়েছিল, ২০২৫ এশিয়া কাপ এবং ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবেদনটিতে এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির পর বিসিবি চিন্তিত যে সামনে কীভাবে পরিস্থিতি মোড় নিতে পারে। যদিও বিসিবি তরফ থেকে কোন প্রকার নেতিবাচক কথা শোনা যায়নি বরং সিরিজ আগানোর পথেই ভাবছে বিসিবি।

এদিকে বাংলাদেশ দল ১৭ ও ১৯ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর তারা পাকিস্তান যাবে, যেখানে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সালাবাদ ও লাহোরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে।

বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, উপমহাদেশের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি এখনও পর্যবেক্ষণের মধ্যে রয়েছে এবং আগামী কয়েকদিনেই স্পষ্ট হবে, এটি ক্রিকেটে কী ধরনের প্রভাব ফেলতে পারে।
এক বিসিবি কর্মকর্তা এ গণমাধ্যমকে বলেছেন,
“গতকাল ঘটনাটি ঘটেছে, এখনো এ নিয়ে বোর্ডে আনুষ্ঠানিকভাবে কিছু আলোচনা হয়নি। আমাদেরকে জানানোও হয়নি যে কোনো ম্যাচ বাতিল হচ্ছে।

তিনি এর সাথে আরও যোগ করে বলেন, “নিশ্চয়ই এই রকম সংঘাত শুধু ক্রিকেট নয়, অনেক কিছুই স্থগিত করতে পারে বা পরিবর্তন আনতে পারে।”

এরই মধ্যে জানা গেছে, ইউরোপগামী বহু ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার জন্য রুট পরিবর্তন করেছে বা বাতিল হয়েছে। অন্তত দুই ডজন ফ্লাইটকে পুনঃনির্দেশিত করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ দলের সামনে ব্যস্ত সূচি রয়েছে। পাকিস্তান সফর শেষে টাইগাররা শ্রীলঙ্কা সফরে যাবে। এরপর জুলাইয়ে পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে, যা এফটিপি সূচির বাইরে একটি দ্বিপাক্ষিক সিরিজ। এরপরেই আগস্টে ভারতের বাংলাদেশ সফরের কথা রয়েছে, যেখানে তারা সাদা বলের ক্রিকেট খেলবে। ভারতীয় দল ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা।
এ বিষয়ে বিসিবির আরেক কর্মকর্তা বলেছেন,
“আমাদের এফটিপি অনুযায়ী বোর্ডগুলোর সঙ্গে সমঝোতা আছে। তবে এটি এখন রাজনৈতিক বিষয় এবং যদি কোনো উদ্বেগ তৈরি হয়, সেটা তখন বিবেচনায় নেওয়া হবে।”

এখন দেখার বিষয় ভারত পাকিস্তানের লড়াই যদি লম্বা সময় ধরে চলে তাহলে সামনে সময়গুলোতে এই দুই দেশে কোন সিরিজ খেলতে গেলে অবশ্যই কয়েক দফা চিন্তা করা লাগতে পারে বিসিবিকে। যত যাই হোক সবার আগে খেলোয়ারদের নিরাপত্তার কথাই নিশ্চিত করবে তারা। দেখা যাক এখন শেষ পর্যন্ত এই লড়াই কতদূর গড়ায়।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au