খেলা

ক্রিকেটের বনেদী ফরম্যাটকে গুডবাই জানালেন রোহিত শর্মা

  • 9:00 am - May 08, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার

গতবছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দিলেন ভারতের অধিনায়ক। ফলে ব্লুজদের জার্সিতে কেবল ওয়ানডেতে দেখা যাবে ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটারকে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী রোহিত। ভিডিওতে অবসরের ঘোষণা দিয়ে ভারতীয় এই তারকা ক্রিকেটার বলেছেন, ‘হ্যালো, সকলকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

বিদায় বেলায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব।’

ভারতের জার্সিতে ২০০৭ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও রোহিতের টেস্ট অভিষেক হয়েছিল ২০১৩ সালে। কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে নিজের অভিষেক ম্যাচেই ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই তারকা ব্যাটার।

রোহিত তার ৬৭ টেস্টের ক্যারিয়ারে ১২টি সেঞ্চুরি আর ১৮টি ফিফটির সাহায্যে করেছেন ৪ হাজার ৩০১ রান। ২০২২ সালে বিরাট কোহলির কাছ থেকে টেস্ট দলের অধিনায়কত্ব পান। এরপর ২৪টিতে নেতৃত্ব দিয়ে ১২ টিতে জয়ের বিপরীতে হেরেছেন ৯ ম্যাচে।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au