ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর
মেলবোর্ন, ২২ জুলাই: পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…
বৃষ্টির কারণে ধর্মশালায় আইপিএলের পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরুই হয়েছে দেরিতে। আর বিলম্বিত শুরুর ম্যাচে হঠাৎ করেই ফ্লাডলাইটের একটি টাওয়ারের সব আলো নিভে যায়। এরপর এক এক করে নিভে যায় বাকি ফ্লাডলাইটও। ধোঁয়াশা তৈরি হয়—হঠাৎ কী হলো?
এমন ধোঁয়াশার মধ্যে ক্রিকেট বিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকইনফো তাদের ম্যাচের লাইভ আপডেটে জানায়, ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দর্শকদের মাঠ ছেড়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, মেলবোর্ন সময় রাত ২টায় কিছুক্ষণ আগে জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তানি হামলার কারণে ম্যাচ স্থগিত হওয়ার আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করেছে। ৩৪ বলে ৫ চার ও ৬ ছয়ে ৭০ রান করে আউট হয়েছেন প্রিয়াংশ আর্য।
ধর্মশালায় আজ শ্রেয়াস আইয়ারের (বাঁয়ে) পাঞ্জাব কিংস ও অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস খেলতে নেমেছিলছবি: বিসিসিআই
হিমাচল প্রদেশের ধর্মশালায় ১১ মে আরও একটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সেটি আজ বিকেলে সরিয়ে আহমেদাবাদে নেওয়া হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au