খেলা

স্থগিত হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ ও এশিয়া কাপ

  • 5:34 am - May 10, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার

আগস্ট মাসে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। পাশাপাশি, সেপ্টেম্বরে নির্ধারিত ছিল এশিয়া কাপ।

তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগের কারণে এই দুই গুরুত্বপূর্ণ সিরিজই অনিশ্চয়তার মুখে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপের আয়োজন নিয়ে ইতোমধ্যে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

মূলত স্থগিত হয়ে যাওয়া আইপিএল-এর বাকি ১৬টি ম্যাচ আগস্ট–সেপ্টেম্বরেই আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। ফলে, ওই সময় আন্তর্জাতিক সূচিতে থাকা দুইটি বড় টুর্নামেন্ট।

৮ মে, ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন হঠাৎ করে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়। পরে জানা যায়, নিরাপত্তাজনিত কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

ওই সময়েই ভারতের পশ্চিম সীমান্তে একাধিক হামলা চালিয়েছিল পাকিস্তান, যা ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার অংশ।
ঘটনার প্রেক্ষিতে খেলোয়াড়দের মধ্যে ভয় ও অস্থিরতা তৈরি হয়। পরদিন ভোরেই উভয় দলের খেলোয়াড়রা ধর্মশালা ত্যাগ করেন। এই ঘটনার পর বিসিসিআই-এর দৃষ্টিভঙ্গিতে নাটকীয় পরিবর্তন আসে, এবং তারা আইপিএল আয়োজন ও খেলোয়াড়দের নিরাপত্তাকেই এখন প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।

সূচি অনুযায়ী, আইপিএল চলতি মে মাসেই শেষ হওয়ার কথা ছিল। এরপর ভারতীয় দল জুনে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে। এরপরই ছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজ এবং তারপর এশিয়া কাপ। তবে এখন বিসিসিআই আগস্ট–সেপ্টেম্বর মাস জুড়ে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতেই বেশি আগ্রহী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, “ধর্মশালার ঘটনার পর বিসিসিআই খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক সুস্থতাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সফর বা এশিয়া কাপ আয়োজন নিয়ে তারা নমনীয় কোনো অবস্থানে নেই।
এমনকি যদি আইপিএল আগস্টের আগে শেষও হয়, তবু এই দুটি আন্তর্জাতিক ইভেন্ট বাতিল হওয়ার সম্ভাবনা বেশি বলেই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au