খেলা

আইপিএল আয়োজন করতে চায় ইংল্যান্ড

  • 6:55 pm - May 10, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

ভারত চাইলে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান জানিয়েছে, সহায়তার প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড।

ভারত–পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। তবে দেশি–বিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় শিগগিরই টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইসিবি বলেছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে এ বছরের সেপ্টেম্বর।

এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত গত মঙ্গলবার থেকে দেশটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি হামলার মধ্যে শুক্রবার পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল দুটিই স্থগিত হয়ে গেছে।

৬ দলের পিএসএলে ম্যাচ বাকি ৮টি, ১০ দলের আইপিএলে বাকি ১৬টি। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের পর বিসিসিআই দলগুলোকে বাড়ি চলে যেতে বলেছে। এরই মধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ পরই আইপিএল চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনার জেরে টুর্নামেন্ট স্থগিত হয়েছে, সেটাও কবে থামবে, এখনই তা বোঝা যাচ্ছে না।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবির প্রধান নির্বাহী বিসিসিআইয়ের কাছে সহায়তার প্রস্তাব দিয়েছেন। ভারত যদি এক সপ্তাহ পর আইপিএল চালু না করতে পারে, বছরের শেষ দিকে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড। ইসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সময় হতে পারে সেপ্টেম্বর। অবশ্য এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।

ইসিবির পক্ষ থেকে ভারতকে একই প্রস্তাব দেওয়া হয়েছিল ২০২১ সালে। সেবার করোনা মহামারির কারণে ভারতে আইপিএল আয়োজন স্থগিত হয়ে গিয়েছিল। পরে তা আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au