খেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হারাল আবাহনী, অবনমিত চট্টগ্রাম আবাহনী

  • 5:19 am - May 11, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক দিনে সুযোগ এসেছিল আবাহনী লিমিটেডের সামনে। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান পয়েন্ট ভাগাভাগি করেছিল ফর্টিসের সঙ্গে।

সেই সুযোগে পয়েন্ট ব্যবধান কমিয়ে শিরোপা দৌড়ে উত্তাপ বাড়ানোর সুযোগ ছিল আবাহনীর সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে কোচ মারুফুল হকের শিষ্যরা।

পুলিশ এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করে মূল্যবান দুই পয়েন্ট হারিয়েছে তারা।
এদিনের খেলাগুলো শিরোপার পাশাপাশি অবনমন অঞ্চলেও নাটকীয়তা তৈরি করেছে।

মুন্সিগঞ্জে অনুষ্ঠিত এক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। ফকিরেরপুলের পক্ষে দুই অর্ধে গোল করেন ইরফান ও মোশারফ শান্ত।

শেষ মুহূর্তে রাজন হাওলাদারের গোলে ব্যবধান কমায় রহমতগঞ্জ, তবে হার এড়াতে পারেনি।
এই জয়ের ফলে ফকিরেরপুলের পয়েন্ট দাঁড়ায় ১৬-তে। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে অবনমিত হয়েছে চট্টগ্রাম আবাহনী। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। এমনকি পরবর্তী চার ম্যাচে জিতলেও তারা ফকিরেরপুলের পয়েন্টে পৌঁছাতে পারবে না। চট্টগ্রাম আবাহনীর অবনমন আসলে অনুমিতই ছিল প্রথম লেগের হতশ্রী পারফরম্যান্সের পর। আজ সেটা কেবল কাগজে-কলমে নিশ্চিত হলো।

অন্যদিকে, ১৪ ম্যাচে ঢাকা আবাহনীর সংগ্রহ ২৮ পয়েন্ট। শীর্ষে থাকা ঢাকা মোহামেডানের পয়েন্ট ৩৫। সাদা-কালোরা যদি পরবর্তী দুই ম্যাচে জয় পায়, তবে তাদের সংগ্রহ দাঁড়াবে ৪১ পয়েন্টে—যা এই লিগে তাদের প্রথম পেশাদার লিগ শিরোপা জয়ের জন্য যথেষ্ট। কারণ সেক্ষেত্রে আবাহনী পরবর্তী চার ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৪০ পয়েন্টে পৌঁছাতে পারবে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au