খেলা

এক ম্যাচে ১০ জন রিটায়ার্ড আউট

  • 5:32 am - May 11, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার

নারী ও পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দৃশ্য কখনও দেখা যায়নি, এক ইনিংসে ১০ জন ব্যাটার রিটায়ার্ড আউট! শনিবার ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে কাতারের বিপক্ষে এমন বিরল রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দল।

টস জিতে প্রথমে ব্যাট করে আরব আমিরাত ১৬ ওভারে তোলে ১৯২ রান। ওপেনার ইশা ওঝা খেলেন ৬৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস, অধিনায়ক থিরথা সাতিশের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৭৪ রান। তবে এরপর হঠাৎ করেই ম্যাচে নামে বৃষ্টি। সময় বাঁচাতে দ্রুত ইনিংস শেষ করার প্রয়োজন দেখা দেয়।

কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় ভিন্ন কৌশল নেয় আমিরাত. দুজন ওপেনারকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করার পর বাকি ১০ ব্যাটারকে কোনো বল না খেলেই রিটায়ার্ড আউট দেখিয়ে ইনিংস সমাপ্ত ঘোষণা করা হয়। এদের মধ্যে ৮ জন ব্যাটারই শূন্য রানে রিটায়ার্ড আউট হন।

এর জবাবে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ কাতার। ২৯ রানে অলআউট হয়ে তারা হার মানে ১৬৩ রানের বড় ব্যবধানে। কাতারের ৭ ব্যাটার রানের খাতা খুলতে পারেননি, যা নারী টি-টোয়েন্টিতে আরেকটি নেতিবাচক রেকর্ড।

বাছাইপর্বের ‘বি’ গ্রুপে টানা জয় নিয়ে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে সেরা তিন দল খেলবে সুপার থ্রি রাউন্ডে, যেখান থেকে দুটি দল পাবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au