খেলা

আরব আমিরাত সফর চূড়ান্ত অনিশ্চিত পাকিস্তান সিরিজ

  • 5:37 am - May 11, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান যাওয়ার কথা ছিল লিটন দাসদের। তবে আপাতত নিশ্চিত হয়েছে কেবল আমিরাত সফর। পাকিস্তান সফর নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সূচি অনুযায়ী, শারজাহতে ১৭ ও ১৯ মে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজটি রেখেছিল বিসিবি।

তবে পাকিস্তানে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সালাবাদ ও লাহোরে নির্ধারিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন প্রশ্নের মুখে। কারণ, সাম্প্রতিক নিরাপত্তা শঙ্কায় পিএসএলই স্থগিত হয়েছে। লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানাকে দ্রুত দেশে ফেরত আনতে হয়েছে। এমন পরিস্থিতিতে পুরো দল পাঠানো হবে কিনা, তা নিয়ে বিসিবি সতর্ক অবস্থানে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা চলছে। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতি সতর্কভাবে বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আমিরাত সিরিজ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বিসিবি জানায়, ‘নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজটি শুরু হবে আগামী সপ্তাহে।’

এদিকে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদি উত্তেজনা প্রশমিত হয়, তাহলে পাকিস্তান সফরও নির্ধারিত সময়েই হতে পারে। তবে নিরাপত্তা নিয়ে আগের চেয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au