খেলা

সরলথের রেকর্ড গড়া হ্যাটট্রিকের দিনে রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দিয়েছে অ্যাথলেটিকো বিলবাও

  • 4:58 pm - May 11, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

শেষদিকে ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া, অন্তিম মুহূর্তে প্রতিপক্ষের মুঠো থেকে জয় ছিনিয়ে নেওয়া-এমন অনেক কিছুই আগে দেখিয়েছেন আলেকসান্দার সরলথ। এবার তিনি গড়লেন লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। প্রথম ৩০ মিনিটেই চার গোল করে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিলেন।

মাদ্রিদের মেত্রোপলিতানোয় শনিবার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে সরলথের চমৎকার পারফরম্যান্সে ৪-০ ব্যবধানে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। লক্ষ্যে চারটি শট নিয়ে সবগুলোই জালে জড়ান সরলথ।

রেকর্ড গড়ার পথে ঘরের মাঠে সপ্তম মিনিটে পাবলো বারিওসের ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন সরলথ। দশম মিনিটে ডি-বক্সের কিনারা থেকে ব্যবধান দ্বিগুণ করার ৬০ সেকেন্ড পর কাছ থেকে বল জালে পাঠিয়ে হাটট্রিক পূরণ করেন নরওয়ের তারকা।

ঘড়ির কাঁটায় তখন ম্যাচের সময় ১১ মিনিট। ভেঙে যায় লা লিগার ইতিহাসে ৯৬ বছরের পুরোনো রেকর্ড; সাবেক স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস বেস্তিত ১৯২৯ সালে ১৫ মিনিটে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়ার পর, ১৯৪১ সালে সেটা স্পর্শ করেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড এদমুন্দো সুয়ারেস।

এরপর ৩০তম মিনিটে জাভি গালাহর পাস ধরে ডি-বক্সের মধ্য থেকে দলের ও নিজের চতুর্থ গোলটি করেন সরলথ। সবগুলো গোলই তিনি করলেন বাঁ পায়ের শটে।

চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত আতলেতিকোর সর্বোচ্চ গোলদাতা ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি করেছেন হুলিয়ান আলভারেস।

গত মৌসুমেও লা লিগার একটি ম্যাচে চার গোল করেছিলেন সরলথ, ভিয়ারেয়ালের হয়ে। গত বছরের মে মাসে তার ওই অবিশ্বাস্য পারফরম্যান্সে রেয়াল মাদ্রিদকে-৪-৪ গোলে রুখে দিয়েছিল ভিয়ারেয়াল।

দারুণ এই জয়ে শিরোপা লড়াইয়ে এখনও টিকে রইল আতলেতিকো। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

তাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। আর ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এই দুটি দল একটি করে ম্যাচ কম খেলেছে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au