খেলা

লিটন দাসের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ

  • 2:42 am - May 12, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

রোববার (১১ মে) মিরপুরে অনুশীলনের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বোঝনোর চেষ্টা করেন আসলেই অধিনায়কত্ব অনেক কঠিন।

তার ব্যখা, “বাংলাদেশ দলের অধিনায়ক আসলে পুরো দেশের অধিনায়ক। এটা আমাদের মানতে হবে। অনেকে হয়তো অনেককে অপছন্দ করেন, অনেক অধিনায়ককে দেখলে হয়তো মাথা গরম হয়ে যায়। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটা, বাইরে থেকে মনে হতে পারে অনেক সহজ। কিন্তু এটা অনেক কঠিন কাজ। এটার জন্য আমাদের সবারই আসলে সমর্থন করতে হবে।

অন্য দেশগুলোর সঙ্গে তুলনা এলে সালাউদ্দিন বলেন, “আমরা সবাই মিলে পারফর্ম করি না। এটা অনেক বড় বিষয়। আমাদের যদি অনেক পারফর্মার থাকত, তাহলে কিন্তু অধিনায়কত্ব করাটা সহজ হয়ে যেত। আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই। সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। এটা বড় ধরনের চ্যালেঞ্জ।’’

সদ্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন লিটন দাস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দীর্ঘ সময় সালাউদ্দিনের অধীনে খেলেছেন লিটন। দুজনের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো। অধিনায়ক হিসেবে লিটন কেমন জানতে চাইলে সালাউদ্দিন ভুল ভেঙে দেন গণমাধ্যমকর্মীদের।

লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি। কথা কম বলে দেখে অন্য রকম মনে করি। যারা কাছে থেকে মেশে, তাদের সেই ভুল ধারণা থাকে না। একসময় সাকিবকে নিয়ে এই ভুল ধারণাটা ছিল। বাইরে থেকে মনে হতে পারে যে, তারা হয়তো অনেক কিছুই ঠিক মতো করে না। তবে একজন সতীর্থ ও অধিনায়ক হিসেবে যা কিছু করার, তার চেয়ে বেশিই সে করে।

নিয়মিত অধিনায়ক হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন না করলেও লিটনের ঝুলিতে আছে ভারত সিরিজ জয়ের মতো বড় কীর্তি। তার ভূয়সী প্রশংসা করেন গুরু সালাউদ্দিন।

“অধিনায়কত্বের যেসব গুণ দরকার, যেভাবে দলকে এগিয়ে নেওয়া দরকার, কৌশলগত বলেন, সব দিকেই সে খুবই ভালো। চেষ্টা করছে দলটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। একজন অধিনায়কই দলটা চালাবে। আমরা যারা পাশে আছি, তাকে সমর্থন দিতে হবে, সেই স্বাধীনতা দিতে হবে। তাহলে সে ভালো করবে।

অধিনায়ক হিসেবে লিটনের শক্তির জায়গা যদি বলেন, সে খুব ভালো ট্যাকটিশিয়ান। বোলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে। প্রতিপক্ষ সম্পর্কে সে খুব ভালো বিশ্লেষণ করে। টি-টোয়েন্টিতে কীভাবে ফিল্ড সেট-আপ করতে হবে, খেলাটা এগিয়ে নিতে হবে, ব্যাটিংটাও এগিয়ে নিতে হবে, সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বোলার সামলানো বলেন, দল সামলানো বলেন, সবকিছুই তার ভালো আছে।

অধিনায়ক লিটন থেকেও আলোচনায় সবচেয়ে বেশি তার অফ-ফর্ম। সালাউদ্দিনের বিশ্বাস সেটি দ্রুত কাটিয়ে উঠবেন লিটন।

দুর্বলতার কথা যদি বলেন, এখন যেহেতু কিছু দিন সে রান করেনি। এটা হয়তো আপাতত তার দুর্বলতা আছে। তবে আমি মনে করি সে এটা থেকে বেরিয়ে আসবে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au